Isaiah 21:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
টেবিল প্রস্তুত, প্রহরীরা নিযুক্ত, ভোজন-পান চলছে; হে সেনাপতিরা উঠ, নিজ নিজ ঢালে তেল লাগাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা টেবিলে খাবার সাজায়, তারা বসার জন্য মাদুর বিছিয়ে দেয়, তারা প্রত্যেকেই ভোজনপান করতে থাকে! ওহে সেনাপতিরা, তোমরা ওঠো, ঢালগুলিতে তেল মাখাও!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মেজ, প্রস্তুত, প্রহরিগণ নিযুক্ত, ভোজন-পান চলিতেছে; হে সেনাপতিগণ, উঠ, আপন আপন ঢাল তৈলাক্ত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মেজ প্রস্তুত, প্রহরিগণ নিযুক্ত, ভোজনপান চলিতেছে; হে সেনাপতিগণ, উঠ, আপন আপন ঢাল তৈলাক্ত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা খাবার সাজাচ্ছে, মাদুর বিছাচ্ছে আর খাওয়া-দাওয়া করছে। হে সেনাপতিরা, ওঠো, ঢালে তেল লাগাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা খাবার সাজাচ্ছে, মাদুর বিছাচ্ছে আর খাওয়া-দাওয়া করছে। হে সেনাপতিরা, ওঠো, ঢালে তেল লাগাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দিব্যদর্শনে দেখলাম ভোজ প্রস্তুত। নিমন্ত্রিতদের জন্য আসন পাতা হয়েছে। তারা ভোজন ও পান করছে। সহসা আদেশ শোনা গেল: সেনাপতিবৃন্দ! ঢাল নিয়ে প্রস্তুত হও!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা ভাবছে সব কিছুই ভাল| তারা বলছে, “খাবার ও পান করার জন্য টেবিল প্রস্তুত কর! ঠিক ঐ সময় সৈন্যরা বলছে, রক্ষীদের নিয়োগ কর| আধিকারিকগণ উঠে পড় এবং তোমাদের বর্মকে পালিশ কর!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা মেজ তৈরী করছে, তারা কম্বল পাতছে এবং খাওয়া-দাওয়া করছে; হে নেতারা, ওঠো, তোমার ঢালে তেল মাখাও।