Isaiah 21:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন সে দল দেখে, জোড়ায় জোড়ায় ঘোড়সওয়ার, গাধার দল, উটের দল দেখে, তখন সে যথাসাধ্য সাবধানে শুনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সে অনেক রথ দেখে যেগুলির সঙ্গে পাল পাল অশ্ব থাকে, গর্দভ বা উটের পিঠে আরোহীদের যখন সে দেখে, সে যেন সজাগ থাকে, সম্পূর্ণরূপে সজাগ থাকে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন সে দল দেখে, দুই দুই জন করিয়া অশ্বারোহীদিগকে, গর্দ্দভের দল, উষ্ট্রের দল দেখে, তখন সে যথাসাধ্য সাবধানে কর্ণপাত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন সে দল দেখে, দুই দুই জন করিয়া অশ্বারোহীদিগকে, গর্দভের দল, উষ্ট্রের দল দেখে, তখন সে যথাসাধ্য সাবধানে কর্ণপাত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে যখন জোড়ায় জোড়ায় ঘোড়সওয়ার দেখবে আর গাধা কিম্বা উটের পিঠে চড়া লোকদের দেখবে, তখন যেন সে সতর্ক হয়, পুরোপুরি সতর্ক হয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে যখন জোড়ায় জোড়ায় ঘোড়সওয়ার দেখবে আর গাধা কিংবা উটের পিঠে চড়া লোকদের দেখবে, তখন যেন সে সতর্ক হয়, পুরোপুরি সতর্ক হয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি সে দেখে, ঘোড়ায় চড়ে দুজন দুজন করে লোক আসছে, যদি দেখে গাধায় ও উটের পিঠে চড়ে লোকেরা আসছে, তাহলে যেন খুব সতর্ক দৃষ্টি রাখে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি ঐ রক্ষী অশ্বারোহী সৈন্যদের, গাধা ও উটের সারিকে এগিয়ে আসতে দেখে তাহলে খুব সন্তর্পনে ওদের কথাবার্তা শুনতে চেষ্টা করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সে রথ ও জোড়ায় জোড়ায় অশ্বারোহী আর গাধা আরোহী, উট আরোহী দেখবে, তখন সে যেন মনোযোগ দেয় এবং খুব সতর্ক হয়।”