Isaiah 21:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে সিংহের মত উঁচু আওয়াজ করে বললো, হে মালিক, আমি দিনের বেলা দিনের পর দিন উঁচু পাহারা-ঘরে দাঁড়িয়ে থাকি এবং প্রতি রাত্রে নিজের পাহারা-স্থানে দণ্ডায়মান রয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সিংহরূপী প্রহরী চিৎকার করে বলল, “দিনের পর দিন, আমার প্রভু, আমি প্রহরীদুর্গে দাঁড়িয়ে থাকি; রোজ রাত্রে আমি আমার প্রহরাস্থানেই থাকি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে সিংহবৎ উচ্চ শব্দ করিয়া কহিল, হে প্রভু, আমি দিনমানে নিরন্তর প্রহরি-দুর্গে দাঁড়াইয়া থাকি, এবং প্রতি রাত্রিতে আপন পাহারা-স্থানে দণ্ডায়মান রহিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে সিংহবৎ উচ্চ শব্দ করিয়া কহিল, হে প্রভু, আমি দিনমানে নিরন্তর প্রহরি-দুর্গে দাঁড়াইয়া থাকি, এবং প্রতি রাত্রিতে আপন পাহারা-স্থানে দণ্ডায়মান রহিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই পাহারাদার চেঁচিয়ে বলবে, “হে আমার প্রভু, দিনের পর দিন উঁচু পাহারা-ঘরে আমি দাঁড়িয়ে থাকি; আমি প্রত্যেক রাতে আমার পাহারা-স্থানেই থাকি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই পাহারাদার চেঁচিয়ে বলবে, “হে হুজুর, দিনের পর দিন উঁচু পাহারা-ঘরে আমি দাঁড়িয়ে থাকি; আমি প্রত্যেক রাতে আমার পাহারা-স্থানেই থাকি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রহরী চীৎকার করে বলল, হে প্রভু, আমি দিনরাত আমার নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে আছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর একদিন, সে সতর্ক বাণী দেবে: “সিংহ! প্রভু, প্রতিদিন আমি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে লক্ষ্য রাখি| প্রতি রাতে আমি আমার পাহারা দেবার জায়গায় দাঁড়িয়ে পাহারা দিই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেই পাহারাদার চিত্কার করে বলবে, “হে আমার প্রভু, দিনের পর দিন প্রহরীদুর্গে আমি দাঁড়িয়ে থাকি; আমি প্রত্যেক রাতে আমার পাহারা-স্থানেই থাকি।”