Isaiah 21:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, এক দল লোক এল; ঘোড়সওয়ারা জোড়ায় জোড়ায় এল। আর সে প্রত্যুত্তর করে বললো, ‘পড়লো, ব্যাবিলন পড়লো এবং তার দেবতাদের সমস্ত খোদাই-করা মূর্তি ভেঙ্গে ভূমিসাৎ হল।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখুন, একজন মানুষ রথে চড়ে আসছে, তার সঙ্গে আছে অশ্বের পাল। আর সে প্রত্যুত্তরে বলছে, ‘ব্যাবিলনের পতন হয়েছে, পতন হয়েছে! তার সব দেবদেবীর মূর্তিগুলি মাটিতে যেখানে সেখানে ছড়িয়ে আছে!’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, এক দল লোক আসিল; অশ্বারোহীরা দুই দুই জন করিয়া আসিল। আর সে প্রত্যুত্তর করিয়া কহিল, ‘পড়িল, বাবিল পড়িল, এবং তাহার দেবগণের সমস্ত ক্ষোদিত প্রতিমা ভাঙ্গিয়া ভূমিসাৎ হইল।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, এক দল লোক আসিল; অশ্বারোহীরা দুই দুই জন করিয়া আসিল। আর সে প্রত্যুত্তর করিয়া কহিল, ‘পড়িল, বাবিল পড়িল, এবং তাহার দেবগণের সমস্ত ক্ষোদিত প্রতিমা ভাঙ্গিয়া ভূমিসাৎ হইল।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখুন, জোড়ায় জোড়ায় ঘোড়সওয়ার আসছে।” তারপর সে বলবে, “বাবিলের পতন হয়েছে, পতন হয়েছে। তার সব দেবতাদের মূর্তিগুলো চুরমার হয়ে মাটিতে পড়ে আছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখুন, জোড়ায় জোড়ায় ঘোড়সওয়ার আসছে।” তারপর সে বলবে, “ব্যাবিলনের পতন হয়েছে, পতন হয়েছে। তার সব দেবতাদের মূর্তিগুলো চুরমার হয়ে মাটিতে পড়ে আছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সহসা প্রহরী সংবাদ পাঠাল, ঐ যে তারা আসছে,! দুজন দুজন করে ঘোড়ায় চড়ে আসছে। ব্যাবিলনের পতন হয়েছে! তাদের উপাস্য অলীক প্রতিমারা মাটিতে ছড়িয়ে পড়ে আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ওরা আসছে, আমি অশ্বারোহী সৈন্য এবং লোকদের সারি দেখছি|” তখন এক বার্তাবাহক বলল, “বাবিলের পতন হয়েছে| বাবিল মাটিতে মুখ থুবড়ে পড়েছে| তার সমস্ত ভ্রান্ত দেবতার মূর্ত্তিগুলি মাটিতে আছড়ে টুকরো টুকরো করে ভাঙা হয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখানে রথেরচালকের সঙ্গে এক সেনাদল, জোড়ায় জোড়ায় অশ্বারোহী আসছে। সে বলবে, “ব্যাবিলনের পতন হয়েছে, পতন হয়েছে এবং তার দেবতাদের সব খোদাই-করা মূর্তিগুলি মাটিতে ভেঙে পড়ে আছে।”