Isaiah 22:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন তোমার কি হয়েছে যে, তোমার অধিবাসীরা সকলে বাড়ির ছাদে উঠেছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দর্শন-উপত্যকার বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী: তোমাদের এখন সমস্যাটা কী যে তোমরা সবাই ছাদের উপরে উঠেছ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন তোমার কি হইয়াছে যে, তোমার নিবাসিগণ সকলে গৃহের ছাদে উঠিয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দর্শনোপত্যকা বিষয়ক ভারবাণী। এখন তোমার কি হইয়াছে যে, তোমার নিবাসিগণ সকলে গৃহের ছাদে উঠিয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দর্শন-উপত্যকা সম্বন্ধে সদাপ্রভুর কথা এই: তোমার এখন কি হয়েছে যে, তোমার সব লোকেরা ছাদের উপরে উঠেছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দর্শন্তউপত্যকা সম্বন্ধে মাবুদের কথা এই: তোমার এখন কি হয়েছে যে, তোমার সব লোকেরা ছাদের উপরে উঠেছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দর্শন উপত্যকা সম্বন্ধে দৈববাণী হলঃ এ সব কি হচ্ছে? নগরীর লোকেরা বাড়ির ছাদের উপরে গিয়ে উৎসব করছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দর্শন উপত্যকা সম্বন্ধে দুঃখের বার্তা: হে লোকরা, তোমাদের কি হয়েছে? তোমার লোকরা কেন ছাদে লুকিয়ে থাকছে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দর্শন-উপত্যকা বিষয়ে ঘোষণা: তোমার এখন কি হয়েছে যে, তোমার সবাই ছাদের উপরে উঠেছ?