Isaiah 22:11 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা পুরানো পুষ্করিণীর পানির জন্য দুই প্রাচীরের মধ্যস্থানে সরোবর প্রস্তুত করলে; কিন্তু যিনি এই ঘটনা সম্পন্ন করেছেন, তাঁর প্রতি দৃষ্টি করলে না; যিনি দীর্ঘকাল থেকে এর সংগঠন করেছেন, তাঁকে দেখলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি পুরাতন পুষ্করিণীর জলের জন্য দুই প্রাচীরের মধ্যে জলাধার তৈরি করেছিলে, কিন্তু যিনি এই ঘটনা ঘটতে দিয়েছেন, তোমরা তাঁর দিকে দৃষ্টি করলে না, বা যিনি বহুপূর্বে এর পরিকল্পনা করেছিলেন, তাঁকে ভক্তি প্রদর্শন করলে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা পুরাতন পুষ্করিণীর জলের জন্য দুই ভিত্তির মধ্যস্থানে সরোবর প্রস্তুত করিলে; কিন্তু যিনি এই ঘটনা সম্পন্ন করিয়াছেন, তাঁহার প্রতি দৃষ্টি করিলে না; যিনি দীর্ঘকালাবধি ইহার সংগঠন করিয়াছেন, তাঁহাকে দেখিলে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা পুরাতন পুষ্করিণীর জলের জন্য দুই প্রাচীরের মধ্যস্থানে সরোবর প্রস্তুত করিলে; কিন্তু যিনি এই ঘটনা সম্পন্ন করিয়াছেন, তাঁহার প্রতি দৃষ্টি করিলে না; যিনি দীর্ঘকালাবধি ইহার সংগঠন করিয়াছেন, তাঁহাকে দেখিলে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরানো পুকুরের জল রাখবার জন্য তোমরা দুই দেয়ালের মাঝখানে একটা জায়গা তৈরী করেছিলে। কিন্তু যিনি এই অবস্থা ঘটিয়েছিলেন তোমরা তাঁর দিকে তাকালে না, কিম্বা অনেক দিন আগে যিনি এই সবের পরিকল্পনা করেছিলেন তাঁর প্রতি তোমাদের ভক্তি ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পুরানো পুকুরের পানি রাখবার জন্য তোমরা দুই দেয়ালের মাঝখানে একটা জায়গা তৈরী করেছিলে। কিন্তু যিনি এই অবস্থা ঘটিয়েছিলেন তোমরা তাঁর দিকে তাকালে না, কিংবা অনেক দিন আগে যিনি এই সবের পরিকল্পনা করেছিলেন তাঁর প্রতি তোমাদের ভয় ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি নগরের ভেতরে একটা বাঁধ তৈরী করলে যাতে পুরানো দীঘি থেকে বয়ে আসা জল ঐ বাঁধে এসে জমা হয়। কিন্তু ঈশ্বরের দিকে তুমি মনোযোগ দিলে না, যে ঈশ্বর বহুকাল আগে এ সবের পরিকল্পনা করেছিলেন এবং এ সব ঘটনা ঘটিয়েছিলেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পুরানো পুকুরের জলের জন্য তোমরা দুই দেয়ালের মাঝখানে একটা জায়গা তৈরী করেছিলে। কিন্তু তোমরা শহরটির সৃষ্টিকর্ত্তার ওপর নির্ভর করনি, যিনি দীর্ঘদিনের র পরিকল্পনা করেছিলেন।