Isaiah 22:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেদিন প্রভু, বাহিনীগণের মাবুদ কাঁদবার, মাতম করবার, মাথা মুণ্ডন ও কোমরে চট বাঁধার কথা ঘোষণা করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, সেদিন তোমাকে আহ্বান করেছিলেন যেন তোমরা কাঁদো ও বিলাপ করো, যেন তোমরা মাথার চুল ছিঁড়ে শোকবস্ত্র পরে নাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিন প্রভু, বাহিনীগণের সদাপ্রভু রোদন, বিলাপ, মস্তক মুণ্ডন ও কটিদেশে চট বন্ধন ঘোষণা করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিন প্রভু, বাহিনীগণের সদাপ্রভু রোদন, বিলাপ, মস্তক মুণ্ডন ও কটিদেশে চট বন্ধন ঘোষণা করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু কাঁদবার ও শোক করবার জন্য, মাথার চুল কামাবার জন্য ও ছালার চট পরবার জন্য তোমাদের ডেকেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় দীন-দুনিয়ার মালিক আল্লাহ্ রাব্বুল আলামীন কাঁদবার ও শোক করবার জন্য, মাথার চুল কামাবার জন্য ও ছালার চট পরবার জন্য তোমাদের ডেকেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর তখন তোমাকে মস্তক মুণ্ডন করে, চটের বস্ত্র পরে ক্রন্দন ও বিলাপ করার জন্য আহ্বান জানালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই, আমার সদাপ্রভু, সর্বশক্তিমান, লোকদের তাদের মৃত বন্ধুদের জন্য কাঁদতে এবং শোকপ্রকাশ করতে বলবেন| লোকরা তাদের দাড়ি কামিয়ে ফেলবে এবং দুঃখের পোশাক পরবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন বাহিনীদের প্রভু সদাপ্রভু কাঁদবার ও শোক করবার জন্য, মাথার চুল কামাবার জন্য ও চট পরার জন্য তোমাদের ডেকেছিলেন।