Isaiah 22:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু দেখ, আমোদ প্রমোদ, বলদ জবেহ্ ও ভেড়া জবেহ্, গোশ্ত ভোজন ও আঙ্গুর-রস পান। ‘এসো, আমরা ভোজন-পান করি, কেননা আগামীকাল মরে যাব।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু দেখো, কেবলই আনন্দ ও হৈ হট্টগোল, গৃহপালিত পশুর নিধন ও মেষ হত্যা, মাংস ভোজন ও দ্রাক্ষারস পান! তোমরা বলেছ, “এসো, আমরা ভোজন ও পান করি, কারণ আগামীকাল আমরা মারা যাব!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু দেখ, আমোদ প্রমোদ, বলদ ঘাতন ও মেষ হনন, মাংস ভক্ষণ ও দ্রাক্ষারস পান। ‘আইস, আমরা ভোজন-পান করি, কেননা কল্য মরিব।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু দেখ, আমোদ প্রমোদ, বলদ ঘাতন ও মেষ হনন, মাংস ভক্ষণ ও দ্রাক্ষারস পান। ‘আইস, আমরা ভোজনপান করি, কেননা কল্য মরিব।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু দেখ, সেখানে আনন্দ ও হৈ-হল্লা চলছে, আর গরু ও ভেড়া জবাই করা এবং মাংস ও আংগুর-রস খাওয়া চলছে। তোমরা বলছ, “এস, আমরা খাওয়া-দাওয়া করি, কারণ কালকে আমরা মরে যাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু দেখ, সেখানে আনন্দ ও হৈ-হল্লা চলছে, আর গরু ও ভেড়া জবাই করা এবং গোশ্ত ও আংগুর-রস খাওয়া চলছে। তোমরা বলছ, “এস, আমরা খাওয়া-দাওয়া করি, কারণ কালকে আমরা মরে যাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তার পরিবর্তে তুমি আমোদ প্রমোদ আর উৎসবে মেতে উঠলে। ভোজের জন্য মেষ ও বৃষ হনন করলে এবং সুরায় গা ভাসিয়ে দিলে। বললে, এস আমরা পান ভোজনে আনন্দ করি, আগামী কাল তো আমাদের মরতেই হবে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু দেখ, লোকরা এখন সুখী| তারা আনন্দ করছে| বলছে: গবাদি পশু ও মেষদের মার, আমরা উৎসব করব| তোমরা খাদ্য খাও ও দ্রাক্ষারস পান কর| খাও এবং পান কর কারণ আমরা তো আগামী কাল মরব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু দেখ, পরিবর্তে, উদযাপন ও আনন্দ চলছে, গরু ও মেষ হত্যা করা এবং মাংস ও আঙ্গুর রস খাওয়া চলছে। এস, আমরা খাওয়া দাওয়া করি, কারণ কালকে আমরা মরে যাব।