Isaiah 22:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমার কর্ণগোচরে বাহিনীগণের মাবুদ নিজেকে প্রকাশ করলেন, সত্যিই, মরণকাল পর্যন্ত তোমাদের এই অপরাধের কাফ্‌ফারা করা যাবে না, এই কথা প্রভু, বাহিনীগণের মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভু আমার কানে এই কথা প্রকাশ করলেন: “তোমাদের মৃত্যুদিন পর্যন্ত, এই পাপের প্রায়শ্চিত্ত করা যাবে না,” একথা বলেন প্রভু, যিনি সর্বশক্তিমান সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার কর্ণগোচরে বাহিনীগণের সদাপ্রভু আপনাকে প্রকাশ করিলেন, সত্যই, মরণকাল পর্য্যন্ত তোমাদের এই অপরাধের প্রায়শ্চিত্ত করা যাইবে না, ইহা প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার কর্ণগোচরে বাহিনীগণের সদাপ্রভু আপনাকে প্রকাশ করিলেন, সত্যই, মরণকাল পর্যন্ত তোমাদের এই অপরাধের প্রায়শ্চিত্ত করা যাইবে না, ইহা প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু আমার কাছে এই কথা প্রকাশ করেছেন, “তোমাদের মরণকালেও এই পাপ ক্ষমা করা হবে না। আমি সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দীন-দুনিয়ার মালিক আল্লাহ্‌ রাব্বুল আলামীন আমার কাছে এই কথা প্রকাশ করেছেন, “তোমাদের মরণকালেও এই গুনাহ্‌ মাফ করা হবে না। আমি দীন-দুনিয়ার মালিক আল্লাহ্‌ রাব্বুল আলামীন এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর স্বয়ং আমাকে বলেছেন, যতদিন এরা বাঁচবে, কোনদিন এদের এই অপরাধের ক্ষমা হবে না। আমি, সর্বাধিপতি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান এগুলি আমাকে বললেন এবং আমি তা নিজের কানে শুনলাম: “তোমরা খারাপ কাজ করেছ তাই দোষী সাব্যস্ত হয়েছ এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই পাপ ক্ষমা করার আগেই তোমরা মারা যাবে|” আমার সদাপ্রভু সর্বশক্তিমান এই কথাগুলি বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীদের প্রভু সদাপ্রভু আমার কাছে এই কথা প্রকাশ করেছেন, “অবশ্যই তোমাদের এই অপরাধের ক্ষমা হবে না, এমনকি যখন তোমাদের মৃত্যুতেও না,” আমি বাহিনীদের প্রভু সদাপ্রভু এই কথা বলছি।