Isaiah 22:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রভু, বাহিনীগণের মাবুদ, এই কথা বলেন, তুমি ঐ কোষাধ্যক্ষের কাছে, অর্থাৎ বাড়ির নেতা শিব্নের কাছে গিয়ে তাকে বল, এখানে তুমি কি করছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, এই কথা বলেন: “তুমি শিব্ন, যে প্রাসাদের তত্ত্বাবধায়ক, ওই পরিচারকের কাছে গিয়ে বলো:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, এই কথা কহেন, তুমি ঐ কোষাধ্যক্ষের নিকটে, অর্থাৎ বাটীর অধ্যক্ষ শিব্নের নিকটে গিয়া তাহাকে বল, এখানে তোমার কি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, এই কথা কহেন, তুমি ঐ কোষাধ্যক্ষের নিকটে, অর্থাৎ বাটীর অধ্যক্ষ শিব্নের নিকটে গিয়া তাহাকে বল, এখানে তোমার কি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু বলছেন, “তুমি রাজার ঐ ভাণ্ডারীর কাছে, রাজবাড়ীর ভার-পাওয়া শিব্নের কাছে গিয়ে বল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দীন-দুনিয়ার মালিক আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, “তুমি বাদশাহ্র ঐ ভাণ্ডারীর কাছে, রাজবাড়ীর ভার-পাওয়া শিব্নের কাছে গিয়ে বল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর আমাকে রাজপরিবারের অধ্যক্ষ শেব্নার কাছে গিয়ে তাকে বলতে বললেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার সদাপ্রভু, সর্বশক্তিমান আমাকে এই কথাগুলি বলেছিলেন, শিব্নে নামক এই ভৃত্যের কাছে যাও| ঐ ভৃত্য হল রাজপ্রাসাদের অধ্যক্ষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীদের প্রভু সদাপ্রভু বলছেন, “যাও এই পরিচালকের কাছে, শিবনের কাছে যাও এবং বল,