Isaiah 22:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখানে তোমার কেই বা আছে যে, তুমি নিজের জন্য এখানে কবর খনন করেছ? এত উঁচু স্থানে নিজের কবর খনন করেছে, নিজের বসবাসের জন্য শৈল খনন করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি এখানে কী করছ আর কে-ই বা তোমাকে অনুমতি দিয়েছে তোমার কবর এখানে কেটে রাখার, পাহাড়ের উপরে তোমার কবর খোদাই করার, শৈলের মধ্যে তোমার বিশ্রামস্থান বাটালি দিয়ে নির্মাণ করার?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখানে তোমার কেই বা আছে যে, তুমি আপনার জন্য এখানে কবর খনন করিয়াছ? এত উচ্চস্থানে আপনার কবর খনন করিয়াছে, আপনার নিমিত্ত শৈলে আগার খনন করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখানে তোমার কেই বা আছে যে, তুমি আপনার জন্য এখানে কবর খনন করিয়াছ? এত উচ্চস্থানে আপনার কবর খনন করিয়াছে, আপনার নিমিত্ত শৈলে আগার খনন করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘তুমি এখানে কি করছ? আর এখানে নিজের কবর খুঁড়বার জন্য, উঁচু জায়গায় তোমার কবর ঠিক করবার জন্য, পাহাড় কেটে বিশ্রাম-স্থান বানাবার জন্য কে তোমাকে অধিকার দিয়েছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘তুমি এখানে কি করছ? আর এখানে নিজের কবর খুঁড়বার জন্য, উঁচু জায়গায় তোমার কবর ঠিক করবার জন্য, পাহাড় কেটে বিশ্রাম-স্থান বানাবার জন্য কে তোমাকে অধিকার দিয়েছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি নিজেকে কি মনে করেছ? পাহাড়ের গায়ে নিজের জন্য কবর খোদাই করার কি অধিকার তোমার আছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভৃত্যটিকে জিজ্ঞাসা কর “এখানে কি করছ? তোমার পরিবারের কেউ কি এখানে সমাহিত হয়েছে? কেন তুমি এখানে কবর খুঁড়ছো? যিশাইয় বললেন, “এই লোকটার দিকে দেখ| সে একটি উঁচু জায়গায় কবর খুঁড়ছে| এই লোকটি পাথর কেটে কেটে নিজের কবর তৈরি করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
‘তুমি এখানে কি করছ? এবং তুমি কে, যে এখানে নিজের কবর খুঁড়েছ? উঁচু জায়গায় তোমার কবর ঠিক করবার জন্য, পাহাড় কেটে বিশ্রাম-স্থান বানিয়েছ’!”