Isaiah 22:18 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি গোলকের মত তোমাকে নিশ্চয় ঘুরিয়ে প্রশস্ত দেশে নিক্ষেপ করবেন; সেই স্থানে তুমি মরবে এবং সেই স্থানে তোমার প্রতাপ-রথগুলো থাকবে; তুমি তোমার প্রভুর কুল-কলঙ্ক মাত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তোমাকে শক্ত করে গুটিয়ে বলের মতো করবেন এবং বৃহৎ এক দেশে তোমাকে ছুঁড়ে দেবেন। সেখানে তোমার মৃত্যু হবে আর তোমার অহংকারের রথগুলি সেখানেই থাকবে, যেগুলি তোমার মনিবের গৃহের কলঙ্কস্বরূপ হবে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ভাঁটার ন্যায় তোমাকে নিশ্চয় ঘুরাইয়া প্রশস্ত দেশে নিক্ষেপ করিবেন; সেই স্থানে তুমি মরিবে, এবং সেই স্থানে তোমার প্রতাপ-রথ সকল থাকিবে; তুমি আপন প্রভুর কুল-কলঙ্ক মাত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ভাঁটার ন্যায় তোমাকে নিশ্চয় ঘুরাইয়া প্রশস্ত দেশে নিক্ষেপ করিবেন; সেই স্থানে তুমি মরিবে, এবং সেই স্থানে তোমার প্রতাপ-রথ সকল থাকিবে; তুমি আপন প্রভুর কুল-কলঙ্ক মাত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তোমাকে শক্ত করে গুটিয়ে বলের মত করে একটা বিরাট দেশে ফেলে দেবেন। সেখানে তুমি মারা যাবে, আর তোমার চমৎকার রথগুলো সেখানে পড়ে থাকবে। তুমি তোমার মনিবের রাজবাড়ীর অসম্মান করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তোমাকে শক্ত করে গুটিয়ে বলের মত করে একটা বিরাট দেশে ফেলে দেবেন। সেখানে তুমি মারা যাবে, আর তোমার চমৎকার রথগুলো সেখানে পড়ে থাকবে। তুমি তোমার মালিকের রাজবাড়ীর অসম্মান করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তোমাকে বলের মত তুলে নিয়ে বিশাল এক দেশে ছুঁড়ে ফেলে দেবেন। যে রথরাশির জন্য তোমার এত গর্ব, সেখানে সেই রথের পাশেই তোমার মৃত্যু হবে। তুমি তোমার মনিবের গৃহের কলঙ্কস্বরূপ।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি অবশ্যই তোমাকে বলের মত করে একটা বিরাট দেশে ফেলে দেবেন। সেখানে তুমি মারা যাবে, আর তোমার মহিমান্বিত রথগুলো সেখানে পড়ে থাকবে। তুমি তোমার প্রভুর গৃহের জন্য লজ্জিত হবে।