Isaiah 22:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে কলরবপূর্ণ, কোলাহল-যুক্ত নগরী, উল্লাসপ্রিয় পুরি, তোমার নিহতরা তলোয়ারে আহত নয়, তারা যুদ্ধে মৃত নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে বিশৃঙ্খলায় পূর্ণ নগর, ওহে কোলাহল ও হৈ হট্টগোলে পূর্ণ নগরী? তোমার নিহতেরা তরোয়ালের দ্বারা মারা যায়নি, তারা কেউ যুদ্ধেও মরেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে কলরবপূর্ণ, কোলাহলযুক্ত নগরি, উল্লাসপ্রিয় পুরি, তোমার নিহতগণ খড়্গহত নয়, তাহারা যুদ্ধে মৃত নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে কলরবপূর্ণ, কোলাহলযুক্ত নগরি, উল্লাসপ্রিয় পুরি, তোমার নিহতগণ খড়্গহত নয়, তাহারা যুদ্ধে মৃত নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে গোলমালে ভরা শহর, হে সোরগোল ও হৈ-হল্লার শহর, তোমার মৃত লোকেরা তো তলোয়ারের আঘাতে মরে নি কিম্বা যুদ্ধেও মরে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে গোলমালে ভরা শহর, হে সোরগোল ও হৈ-হল্লার শহর, তোমার মৃত লোকেরা তো তলোয়ারের আঘাতে মরে নি কিংবা যুদ্ধেও মরে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র নগরী মত্ত কোলাহলে পূর্ণ হয়েছে, সকলে উত্তেজনা ও কলরবে অধীর। নগরীর লোকেরা, যারা যুদ্ধে নিহত হয়েছে, তারা কিন্তু যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করে নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে এই শহরটা খুব ব্যস্ত শহর ছিল| এই শহর ছিল শব্দমুখর এবং সুখী| কিন্তু এখন সব কিছুর পরিবর্তন হয়েছে| তোমার লোকরা তরবারির আঘাত ছাড়াই নিহত হচ্ছে| যুদ্ধ না করেও মারা পড়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে কোলাহলপূর্ণ শহর, হে আনন্দময় পূর্ণ শহর, তোমার মৃত লোকেরা তো তরোয়ালের আঘাতে মরেনি এবং তারা যুদ্ধেও মরেনি।