Isaiah 22:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার পোশাক তাকে পরাব, তোমার কোমরবন্ধ দিয়ে তাকে বলবান করবো ও তোমার কর্তৃত্ব তার হাতে তুলে দেব; সে জেরুশালেম-নিবাসীদের ও এহুদা-কূলের পিতা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাকে তোমার পোশাক পরিয়ে দেব এবং তোমার কোমরবন্ধনী তার কোমরে জড়াব ও তোমার শাসনপদ তার হাতে দেব। যারা জেরুশালেমে থাকে ও যিহূদা কুলে বসবাস করে, আমি তাকে তাদের পিতৃস্বরূপ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার পরিচ্ছদ তাহাকে পরিধান করাইব, তোমার পটুকা দিয়া তাহাকে বলবান করিব, ও তোমার কর্ত্তৃত্ব তাহার হস্তে সমর্পণ করিব; সে যিরূশালেম-নিবাসীদের ও যিহূদা-কুলের পিতা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার পরিচ্ছদ তাহাকে পরিধান করাইব, তোমার পটুকা দিয়া তাহাকে বলবান করিব, ও তোমার কর্তৃত্ব তাহার হস্তে সমর্পণ করিব; সে যিরূশালেম-নিবাসীদের ও যিহূদা-কুলের পিতা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাকে আমি তোমার পোশাক পরাব ও তার কোমরে তোমার কোমর-বাঁধনি বেঁধে দেব এবং তোমার কাজের ভার তার হাতে তুলে দেব। সে যিরূশালেমের বাসিন্দাদের ও যিহূদার বংশের পিতার মত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাকে আমি তোমার পোশাক পরাব ও তার কোমরে তোমার কোমর-বাঁধনি বেঁধে দেব এবং তোমার কাজের ভার তার হাতে তুলে দেব। সে জেরুজালেমের বাসিন্দাদের ও এহুদার বংশের পিতার মত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার পদমর্যাদার পোষাক ও কোমরবন্ধনী তাকে পরাব এবং এতদিন যে কর্তৃত্বভার তোমার হাতে ছিল, সব তার হাতে তুলে দেব। সে জেরুশালেম ও যিহুদীয়ার অধিবাসীদের পিতৃতুল্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর আমি তোমার আলখাল্লাটা নেব এবং ঐ দাসকে তা পরতে দেব| তোমার শাসনদণ্ডটি আমি তার হাতে তুলে দেব এবং সে জেরুশালেম ও যিহূদায় বসবাসকারী লোকদের পিতার মত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাকে আমি তোমার পোশাক পরাব ও তাকে কোমরবন্ধনী দেব এবং তোমার কাজের ভার তার হাতে তুলে দেব। সে যিরূশালেমের নিবাসীদের ও যিহূদা কুলের বাবা হবে।