Isaiah 22:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন লোকে দৃঢ় স্থানে গোঁজ লাগায়, তেমনি তাকে লাগিয়ে দেব; সে তার পিতৃকুলের প্রতাপ-সিংহাসনস্বরূপ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি এক সুদৃঢ় স্থানে তাকে গোঁজের মতো স্থাপন করব; সে তার পিতৃকুলে এক সম্মানের আসনস্বরূপ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন লোকে দৃঢ় স্থানে দাণ্ডা বদ্ধ করে, তেমনি তাহাকে বদ্ধ করিব; সে আপন পিতৃকুলের প্রতাপ-সিংহাসনস্বরূপ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন লোকে দৃঢ় স্থানে গোঁজ বদ্ধ করে, তেমনি তাহাকে বদ্ধ করিব; সে আপন পিতৃকুলের প্রতাপ-সিংহাসনস্বরূপ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একটা শক্ত জায়গায় আমি তাকে গোঁজের মত করে লাগিয়ে দেব, তার বাবার বংশের জন্য সে হবে একটা সম্মানের আসন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একটা শক্ত জায়গায় আমি তাকে গোঁজের মত করে লাগিয়ে দেব, তার পিতার বংশের জন্য সে হবে একটা সম্মানের আসন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটি পেরেকের মত মজবুত করে আমি তাকে সেই জায়গায় পুঁতে দেব। সে হবে তার পিতৃকুলের গৌরবের উৎসস্বরূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি দাসটিকে পেরেকের মতো শক্ত করে গড়ব যাতে শক্ত কাঠের বোর্ডে হাতুড়ির আঘাতে সে অনায়াসে ঢুকতে পারে| ঐ ভৃত্যটি তার পিতার বাড়িতে একটি সম্মানের আসন পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি একটি নিরাপদ জায়গায় একটি পেরেকের মত তাকে আবদ্ধ করব এবং তার বাবার বংশের জন্য সে হবে একটা মহিমার সিংহাসন।