Isaiah 22:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার পিতৃকুলের সমস্ত গৌরব, সন্তান-সন্ততি ও পানপাত্র থেকে কুপা পর্যন্ত সমস্ত ক্ষুদ্র পাত্র ঐ দণ্ডের সঙ্গে ঝুলান যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার বংশের সব গরিমা তারই উপরে ঝুলবে: তার সন্তানসন্ততি ও বংশধরেরা, যেমন কোনো গোঁজের উপরে ছোটো-বড়ো নির্বিশেষে সব পাত্র ঝুলতে থাকে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার পিতৃকুলের সমস্ত গৌরব, সন্তানসন্ততি ও পানপাত্র অবধি কুপা পর্য্যন্ত সমস্ত ক্ষুদ্র পাত্র ঐ দাণ্ডাতে ঝুলান যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার পিতৃকুলের সমস্ত গৌরব, সন্তানসন্ততি ও পানপাত্র অবধি কুপা পর্যন্ত সমস্ত ক্ষুদ্র পাত্র ঐ গোঁজে ঝুলান যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার বংশের সব বোঝা তার কাঁধেই ঝুলবে। সব রকম ছোটখাট পাত্র যেমন গোঁজে ঝোলে তেমনি তার ছেলেমেয়ে ও বংশধরেরা তাঁর কাঁধেই ঝুলতে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার বংশের সব বোঝা তার কাঁধেই ঝুলবে। সব রকম ছোটখাট পাত্র যেমন গোঁজে ঝোলে তেমনি তার ছেলেমেয়ে ও বংশধরেরা তাঁর কাঁধেই ঝুলতে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তার সমস্ত আত্মীয় স্বজন ও নির্ভরশীল ব্যক্তিরা তার বোঝা হয়ে দাঁড়াবে। একটি পেরেকে ছোট-বড় নানা পাত্র যে ভাবে ঝোলে, সেইভাবে তারাও তার উপরে সব ভার ছেড়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার পৈতৃক বাড়িতে যত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক বস্তু আছে তার গায়ে ঝুলিয়ে দেওয়া হবে| বড়রা এবং ছোট ছোট ছেলেমেয়েরা তার ওপর নির্ভর করবে| ঐসব লোক ছোট্ট থালা এবং বড় জলের বোতলের মত তার গায়ে ঝুলে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার পিতৃকুলের সমস্ত গৌরব, বংশধর, পানপাত্র থেকে কলসি পর্যন্ত সমস্ত ছোট পাত্র তার ওপরেই ঝুলানো যাবে।