Isaiah 22:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ বলেন, যে দণ্ড দৃঢ় স্থানে লাগানো ছিল, তা সেদিন সরে গিয়ে ছিড়ে পড়ে যাবে ও যে ভার তার উপরে ছিল তা ধ্বংস হবে, কারণ মাবুদ এই কথা বলেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন, “সেদিন, সেই দৃঢ় স্থানে স্থাপিত গোঁজ আলগা হয়ে যাবে; তা উপড়ে নিচে পড়ে যাবে এবং তার মধ্যে ঝুলে থাকা সমস্ত ভার কেটে ফেলা হবে।” কারণ সদাপ্রভু স্বয়ং এই কথা বলেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু কহেন, যে দাণ্ডা দৃঢ় স্থানে বদ্ধ ছিল, তাহা সেই দিন সরিয়া যাইবে, তাহা ছিন্ন হইয়া পতিত হইবে, ও যে ভার তাহার উপরে ছিল, তাহা উচ্ছিন্ন হইবে, কারণ সদাপ্রভু এই কথা বলিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু কহেন, যে গোঁজ দৃঢ় স্থানে বদ্ধ ছিল, তাহা সেই দিন সরিয়া যাইবে, তাহা ছিন্ন হইয়া পতিত হইবে, ও যে ভার তাহার উপরে ছিল, তাহা উচ্ছিন্ন হইবে, কারণ সদাপ্রভু এই কথা বলিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে গোঁজটা শক্ত জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছিল সেই দিন সেটা খুলে আসবে; সেটা পড়ে যাবে এবং তার উপরে যে ভার ঝুলছিল সেটা কেটে ফেলা হবে।’ ” এই হল সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর কথা। এই সব ঘটবে, কারণ সদাপ্রভু নিজেই তা বলেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে গোঁজটা শক্ত জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছিল সেই দিন সেটা খুলে আসবে; সেটা পড়ে যাবে এবং তার উপরে যে ভার ঝুলছিল সেটা কেটে ফেলা হবে।’ ” এই হল আল্লাহ্ রাব্বুল আলামীনের কথা। এই সব ঘটবে, কারণ মাবুদ নিজেই তা বলেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন শক্ত করে পোঁতা সেই পেরেকের গোড়া আলগা হয়ে আসবে এবং পড়ে যাবে। তার উপরে ভার দিয়ে এতদিন যা কিছু ঝুলছিল, সেদিন সব শেষ হয়ে যাবে। প্রভু পরমেশ্বর এই কথা বলেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই সময়, পেরেকটি (শিব্নে) যেটা এখন একটা খুব শক্ত বোর্ডের ওপর হাতুড়ি দিয়ে ঢোকানো হয়েছে, তা দুর্বল হয়ে যাবে এবং পড়ে যাবে| ঐ পেরেকটি মাটিতে পড়বে এবং ওর সঙ্গে ঝোলানো সমস্ত বস্তু আছড়ে পড়ে ধ্বংস হবে| এই হল তার (জেরুশালেম) সম্বন্ধে বার্তা, কারণ প্রভু এ কথা বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন ই” সর্বশক্তিমান সদাপ্রভুর এই ঘোষণা “খুঁটি মজবুত জায়গা থেকে সরে যাবে, বিচ্ছিন্ন হবে এবং পড়ে যাবে এবং যে তার ওপরে ছিল তার উচ্ছিন্ন হবে” কারণ সদাপ্রভু তা বলেছেন।