Isaiah 22:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার শাসনকর্তারা সকলে একবারে পালিয়ে গেল; ধনুক ব্যবহার না করেই তাদের ধরা হল; তোমার মধ্যে যেসব লোক পাওয়া গেল, তারা একবারে ধরা পরলো, তারা দূরে পালিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের সব নেতা একসঙ্গে পলায়ন করেছে; ধনুক ব্যবহার না করেই তাদের ধরা হয়েছে। তোমাদের মধ্যে যারা ধৃত হয়েছে, তারা একসঙ্গে বন্দি হয়েছে, যদিও শত্রু দূরে থাকতেই তারা পালিয়ে গিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার শাসনকর্ত্তারা সকলে একবারে পলায়ন করিল; ধনুর্দ্ধরগণ কর্ত্তৃক বদ্ধ হইল; তোমার মধ্যে যে সকল লোক পাওয়া গেল, তাহারা একবারে বদ্ধ হইল, তাহারা দূরে পলায়ন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার শাসনকর্তারা সকলে একবারে পলায়ন করিল; ধনুর্ধরগণ কর্তৃক বদ্ধ হইল; তোমার মধ্যে যে সকল লোক পাওয়া গেল, তাহারা একবারে বদ্ধ হইল, তাহারা দূরে পলায়ন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার নেতারা সব একসংগে পালিয়ে গেছে; ধনুক ব্যবহার না করেই তাদের ধরা হয়েছে। তোমার মধ্যে যাদের ধরা হয়েছিল, যদিও তারা দূরে পালিয়ে গিয়েছিল তবুও তাদের সবাইকে একসংগে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার নেতারা সব একসংগে পালিয়ে গেছে; ধনুক ব্যবহার না করেই তাদের ধরা হয়েছে। তোমার মধ্যে যাদের ধরা হয়েছিল, যদিও তারা দূরে পালিয়ে গিয়েছিল তবুও তাদের সবাইকে একসংগে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার সমস্ত নেতা যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করেছে এবং পলায়নকালে বাণ নিক্ষেপ করার আগেই বন্দী হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের সব নেতারা এক সঙ্গে পালিয়ে গেল| কিন্তু সকলেই আবার বন্দী হয়েছে| নেতারা বন্দী হয়েছে ধনুক ছাড়াই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার শাসনকর্তারা সব একসঙ্গে পালিয়ে গেছে; ধনুক ছাড়াই তারা ধরা পড়েছে। তোমার মধ্যে যাদের ধরা হয়েছিল এবং একসঙ্গে বন্দী করা হয়েছিল; তারা দূরে পালিয়ে গিয়েছিল।