Isaiah 22:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার উত্তম উত্তম উপত্যকা রথে পরিপূর্ণ হল ও ঘোড়সওয়ারদের তোরণদ্বারের কাছে প্রস্তুত রাখা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের বাছাই করা উপত্যকাগুলি রথে পরিপূর্ণ, সমস্ত নগরদ্বারে অশ্বারোহীদের নিযুক্ত করা হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার উত্তম উত্তম তলভূমি রথে পরিপূর্ণ হইল, ও অশ্বারোহিগণ পুরদ্বারের কাছে সসজ্জ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার উত্তম উত্তম তলভূমি রথে পরিপূর্ণ হইল, ও অশ্বারোহিগণ পুরদ্বারের কাছে সসজ্জ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার বাছাই করা উপত্যকাগুলো রথে ভরে গেছে, আর শহর-ফটকগুলোতে ঘোড়সওয়ারদের প্রস্তুত রাখা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বাছাই করা উপত্যকাগুলো রথে ভরে গেছে, আর শহর-দরজাগুলোতে ঘোড়সওয়ারদের প্রস্তুত রাখা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার উর্বর ক্ষেত্র অসংখ্য রথে পূর্ণ। জেরুশালেমের নগর তোরণগুলির সামনে সুসজ্জিত অশ্বারোহী সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সৈন্যরা তোমার বিশেষ উপত্যকায় জমায়েত হবে| উপত্যকাটি রথ দিয়ে ভরে যাবে| শহরের প্রবেশপথে অশ্বারোহী সৈন্যরা নিজেদের মোতায়েন রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার মনোনীত করা উপত্যকাগুলো রথে ভরে গেছে এবং প্রবেশ দ্বারে অশ্বারোহীরা তাদের অবস্থান নিয়ে থাকবে।