Isaiah 22:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি এহুদার আচ্ছাদন খুলে ফেললেন; আর সেদিন তুমি অরণ্য প্রাসাদে যুদ্ধের সাজ-পোশাকের প্রতি দৃষ্টিপাত করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আর তুমি সেদিন অরণ্যের প্রাসাদে রাখা অস্ত্রশস্ত্রগুলির দিকে তাকিয়েছিলে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি যিহূদার আচ্ছাদন খুলিয়া ফেলিলেন; আর সেই দিন তুমি বনগৃহে রণসজ্জার প্রতি দৃষ্টি করিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি যিহূদার আচ্ছাদন খুলিয়া ফেলিলেন; আর সেই দিন তুমি বনগৃহে রণসজ্জার প্রতি দৃষ্টিপাত করিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রক্ষার ব্যবস্থা দূর করা হয়েছে। সেই দিন তোমরা বন-কুটিরের অস্ত্রশস্ত্রের উপর নির্ভর করেছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার রক্ষার ব্যবস্থা দূর করা হয়েছে। সেই দিন তোমরা বন্তকুটিরের অস্ত্রশস্ত্রের উপর ভরসা করেছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার প্রতিরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। তখন তুমি অস্ত্রাগার থেকে অস্ত্র বার করে নিয়ে এলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সময়ে যিহূদার লোকরা অরণ্যের প্রাসাদে মজুত যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চাইবে| সৈন্যরা যিহূদার প্রাচীর ভেঙে ফেলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি যিহূদার সুরক্ষা ব্যবস্থা দূর করলেন এবং সেই দিন তোমরা বনের প্রাসাদের অস্ত্রশস্ত্রের ওপর নির্ভর করেছিলে।