Isaiah 22:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা দাউদ-নগরের ভগ্নস্থানগুলো দেখলে; বাস্তবিক সেসব অনেক; ও নিচস্থ সরোবরের পানি একত্র করলে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি দেখেছিলে যে, দাউদ-নগরের প্রতিরক্ষা ব্যবস্থায় অনেক ফাটল ছিল, তুমি নিম্নতর পুষ্করিণীতে জল সঞ্চয় করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা দায়ূদ-নগরের ভগ্নস্থানগুলি দেখিলে; বাস্তবিক সে সকল অনেক; ও নীচস্থ সরোবরের জল একত্র করিলে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা দায়ূদ-নগরের ভগ্নস্থানগুলি দেখিলে; বাস্তবিক সেই সকল অনেক; ও নিচস্থ সরোবরের জল একত্র করিলে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা দায়ূদ-শহরের দেয়ালগুলোর মধ্যে অনেক ফাটল দেখেছিলে এবং নীচের পুকুরের জল জমা করেছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা দাউদ-শহরের দেয়ালগুলোর মধ্যে অনেক ফাটল দেখেছিলে এবং নীচের পুকুরের পানি জমা করেছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমের প্রাচীরের যে সমস্ত স্থান মেরামত করা প্রয়োজন, সেগুলি খুঁজে বার করলে। জেরুশালেমের সমস্ত ঘরবাড়ী পরিদর্শন করলে এবং তার মধ্যে কিছু বাড়ী ভেঙ্গে ফেললে, তার পাথরগুলি নগরের প্রাচীর মেরামতের কাজে লাগাবে বলে। জল ধরে রাখবার জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদের শহরের প্রাচীরে ফাটল ধরবে এবং তুমি ঐ ফাটলগুলি দেখতে পাবে| তাই তুমি বাড়িঘরগুলি গুনবে এবং ঐ বাড়িগুলির পাথর ব্যবহার করে প্রাচীরের ফাটলে লাগাবে| তুমি জল ধরে রাখার জন্য দুটি প্রাচীরের মাঝখানে একটা জায়গা তৈরি করবে এবং তুমি জল ধরে রাখতে পারবে| তোমরা ঐসব নিজেদের রক্ষা করার জন্য করবে| কিন্তু যে ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন তোমরা সেই ঈশ্বরকে বিশ্বাস করবে না| অনেক দিন আগে যিনি আমাদের জন্য এই সব কিছু করেছেন সেই একজনকে (ঈশ্বর) তোমরা দেখবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা দায়ূদ-শহরের দেয়ালগুলোর মধ্যে অনেক ফাটল দেখেছিলে, যে সেগুলো অনেক এবং নীচের পুকুরের জল জমা করেছিলে।