Isaiah 23:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে তর্শীশের সমস্ত জাহাজ, হাহাকার কর, কেননা সর্বনাশ হল, বাড়ি কিংবা প্রবেশের পথমাত্র নেই; এই সংবাদ সাইপ্রাস দেশ থেকে ওদের জানানো হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সোরের বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী, তর্শীশের জাহাজগুলি, তোমরা বিলাপ করো! কারণ সোর ধ্বংস হয়েছে, সেখানে আর ঘরবাড়ি নেই, বন্দরও নেই। সাইপ্রাসের দেশ থেকে তাদের কাছে এই সংবাদ এসে পৌঁছেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে তর্শীশের জাহাজ সকল, হাহাকার কর, কেননা সর্ব্বনাশ হইল, গৃহ কিম্বা প্রবেশের পথমাত্র নাই; এই সমাচার কিত্তীম দেশ হইতে উহাদের প্রতি প্রকাশিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সোর বিষয়ক ভারবাণী। হে তর্শীশের জাহাজ সকল, হাহাকার কর, কেননা সর্বনাশ হইল, গৃহ কিম্বা প্রবেশের পথমাত্র নাই; এই সমাচার কিত্তীম দেশ হইতে উহাদের প্রতি প্রকাশিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সোর সম্বন্ধে সদাপ্রভুর কথা এই: হে বড় বড় তর্শীশ-জাহাজ, হাহাকার কর, কারণ সোর ধ্বংস হয়ে গেছে; সেখানে ঘরও নেই, বন্দরও নেই। সাইপ্রাস দ্বীপ থেকে তোমরা এই খবর পেয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
টায়ার সম্বন্ধে মাবুদের কথা এই: হে বড় বড় তর্শীশ-জাহাজ, হাহাকার কর, কারণ টায়ার ধ্বংস হয়ে গেছে; সেখানে ঘরও নেই, বন্দরও নেই। সাইপ্রাস দ্বীপ থেকে তোমরা এই খবর পেয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
টায়ারের প্রতি এক দৈববাণী। হে নাবিকেরা, সাগরের বুকে তোমরা যারা আছ, হাহাকার কর! তোমাদের মাতৃভূমি টায়ার বন্দর বিধ্বস্ত হয়েছে। সেখানকার ঘর-বাড়ী, বন্দর সব ধ্বংস স্থানে পরিণত হয়েছে। সাইপ্রাস থেকে তোমাদের সমস্ত জাহাজ ফিরে এলেই সব খবর তোমরা জানতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোর সম্বন্ধে দুঃখের বার্তা: তর্শীশের জাহাজসমূহ, “দুঃখ কর এবং কাঁদো! কেননা তোমাদের বন্দরটি ধ্বংস হয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সোরের বিষয়ে ঘোষণা এই: হে তর্শীশের-জাহাজ, হাহাকার কর, কারণ সেখানে কোনো ঘর নেই, বন্দরও নেই। কিত্তীম দেশ থেকে ওদের প্রতি প্রকাশিত হল।