Isaiah 23:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে তর্শীশ-কন্যা, তুমি নীল নদের মত তোমার দেশ প্লাবিত কর, তোমার কোমরবন্ধনী আর নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে তর্শীশের কন্যা, নীলনদের তীরে ভূমি কর্ষণ করো, কারণ তোমার বন্দরটি আর নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে তর্শীশ-কন্যা, তুমি নীল নদীর ন্যায় আপন দেশ প্লাবিত কর, তোমার কটিবন্ধন আর নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে তর্শীশ-কন্যা, তুমি নীল নদীর ন্যায় আপন দেশ প্লাবিত কর, তোমার কটিবন্ধন আর নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে তর্শীশের লোকেরা, নীল নদীর জল যেমন কিনারা ছাপিয়ে যায় তেমনি করে তোমরাও দেশে ছড়িয়ে পড়; তোমাদের আট্্কে রাখবার মত আর কেউ নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে তর্শীশের লোকেরা, নীল নদের পানি যেমন কিনারা ছাপিয়ে যায় তেমনি করে তোমরাও দেশে ছড়িয়ে পড়; তোমাদের আট্্কে রাখবার মত আর কেউ নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্পেনের উপনিবেশ নিবাসী, তোমরা ফিরে যাও, চাষ-আবাদ কর গিয়ে। তোমাদের উপরে আর কারও কর্তৃত্ব নাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তর্শীশ থেকে আসা মালবাহী জাহাজগুলি স্বদেশে ফিরে যাও| সমুদ্রটাকে ছোট নদী মনে করে পেরিয়ে যাও| কোন ব্যক্তিই এখন তোমায় থামাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে তর্শীশের মেয়ে, নীল নদীর মত নিজের দেশ প্লাবিত কর, তোমাদের আটকে রাখার মত আর কেউ নেই।