Isaiah 23:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি সমুদ্রের উপরে হাত বাড়িয়ে দিয়েছেন, তিনি সমস্ত রাজ্য কাঁপিয়ে তুলেছেন; মাবুদ কেনানের দৃঢ় সমস্ত দুর্গ উচ্ছিন্ন করতে তার বিষয়ে হুকুম করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু সমুদ্রের উপরে তাঁর হাত প্রসারিত করেছেন এবং তার রাজ্যগুলিকে প্রকম্পিত করেছেন। তিনি ফিনিসিয়া সম্পর্কে এক আদেশ দিয়েছেন, যে তার দুর্গগুলি ধ্বংস হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি সমুদ্রের উপরে হস্ত বিস্তার করিয়াছেন, তিনি রাজ্য সকল কম্পমান করিয়াছেন; সদাপ্রভু কনানের দৃঢ় দুর্গ সকল উচ্ছিন্ন করিতে তাহার বিষয়ে আজ্ঞা করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি সমুদ্রের উপরে হস্ত বিস্তার করিয়াছেন, তিনি রাজ্য সকল কম্পমান করিয়াছেন; সদাপ্রভু কনানের দৃঢ় দুর্গ সকল উচ্ছিন্ন করিতে তাহার বিষয়ে আজ্ঞা করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু সমুদ্রের উপরে তাঁর হাত বাড়িয়ে দিয়েছেন আর রাজ্যগুলো কাঁপিয়ে তুলেছেন। তিনি কনান দেশ সম্বন্ধে এক আদেশ জারি করেছেন যেন তার দুর্গগুলো ধ্বংস করা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ সমুদ্রের উপরে তাঁর হাত বাড়িয়ে দিয়েছেন আর রাজ্যগুলো কাঁপিয়ে তুলেছেন। তিনি কেনান দেশ সম্বন্ধে এক হুকুম জারি করেছেন যেন তার কেল্লাগুলো ধ্বংস করা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর সমুদ্রের উপরে হস্ত বিস্তার করেছেন এবং সমস্ত রাজ্যের ভিত্তি কাঁপিয়ে দিয়েছেন, সমূলে ধ্বংস করেছেন। ফিনিসিয় বাণিজ্য কেন্দ্রগুলিকে ধ্বংস করার আদেশ দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমুদ্রের ওপরেও প্রভু তাঁর বাহু প্রসারিত করেছেন| সোরের বিরুদ্ধে যুদ্ধ করতে অন্যান্য রাজ্যগুলিকে তিনি একত্রিত করছেন| প্রভু কনানকে তার নিরাপদ জায়গা সোরকে ধ্বংস করার আদেশ দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু সমুদ্রের ওপরে তাঁর হাত বাড়িয়ে দিয়েছেন এবং রাজ্যগুলো কাঁপিয়ে তুলেছেন। তিনি কনান দেশ তার দুর্গগুলো ধ্বংস করার জন্য তার বিষয়ে এক আদেশ দিয়েছেন।