Isaiah 23:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি বললেন, বলাৎকৃতা কুমারী, সীদোন-কন্যা, তুমি আর উল্লাস করবে না; উঠ, পার হয়ে সাইপ্রাসে যাও; সে স্থানেও তোমার বিশ্রাম হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বলেছেন, “ওহে মানভ্রষ্ট কুমারী সীদোন-কন্যা, তুমি আর উল্লসিত হোয়ো না! “তুমি ওঠো, সাইপ্রাসে পার হয়ে যাও; এমনকি, সেখানেও তুমি কোনো বিশ্রাম পাবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি কহিলেন, বলাৎকৃতা কুমারী, সীদোন-কন্যা, তুমি আর উল্লাস করিবে না; উঠ, পার হইয়া কিত্তীমে যাও; সে স্থানেও তোমার বিশ্রাম হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি কহিলেন, বলাৎকৃতা কুমারী, সীদোন-কন্যা, তুমি আর উল্লাস করিবে না; উঠ, পার হইয়া কিত্তীমে যাও; সেই স্থানেও তোমার বিশ্রাম হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বলেছেন, “হে সীদোনের লোকেরা, তোমাদের আনন্দ শেষ হয়েছে, কারণ তোমরা তো অত্যাচারিত হয়েছ। ওঠো, পার হয়ে সাইপ্রাস দ্বীপে যাও; সেখানেও তোমরা বিশ্রাম পাবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বলেছেন, “হে সিডনের লোকেরা, তোমাদের আনন্দ শেষ হয়েছে, কারণ তোমরা তো অত্যাচারিত হয়েছ। ওঠো, পার হয়ে সাইপ্রাস দ্বীপে যাও; সেখানেও তোমরা বিশ্রাম পাবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে সীদোন নগরী, তোমার সুখের দিন অস্তমিত, তোমার সন্তানেরা নিপীড়িত। তারা যদি সাইপ্রাসে পালিয়েও যায়, তাহলেও তারা নিরাপদে থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “হে সীদোনের কুমারী কন্যা, তুমি ধ্বংস হবে! তোমার আনন্দ করবার আর কোন সুযোগ থাকবে না|” কিন্তু সোরের লোকরা বলছে, “সাইপ্রাস আমাদের সাহায্য করবে|” কিন্তু যদি তুমি সমুদ্র পেরিয়ে সাইপ্রাসে যাও, তাহলে বিশ্রাম করার কোন জায়গা তুমি খুঁজে পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বলেছেন, “তোমরা আর আনন্দ করবে না, নিপীড়িত সীদোনের মেয়েরা; ওঠো, পার হয়ে সাইপ্রাস দ্বীপে যাও; কিন্তু সেখানেও তোমার বিশ্রাম হবে না।”