Isaiah 23:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ দেখ, কলদ্‌ীয়দের দেশ; সেই জাতি আর নেই; আসেরিয়া বন্যজন্তুদের জন্য তা নির্ধারণ করেছে; তারা উচ্চগৃহ করে তার সমস্ত অট্টালিকা ভূমিসাৎ করেছে, নগর ধ্বংস স্থান করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলনীয়দের দেশের দিকে তাকাও, এই লোকেরা আর হিসেবের মধ্যে আসে না! আসিরীয়রা এই দেশকে মরুপ্রাণীদের বাসভূমি করেছে; তারা তাদের অবরোধ-মিনার গড়ে তুলেছিল, তারা এর দুর্গগুলিকে অনাবৃত করেছে এবং ব্যাবিলনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ দেখ, কল্‌দীয়দের দেশ; সেই জাতি আর নাই; অশূর বনজন্তুদের জন্য উহা নিরূপণ করিয়াছে; তাহারা উচ্চ দুর্গ করিয়া তাহার অট্টালিকা সকল ভূমিসাৎ করিয়াছে, নগর কাঁথড়ার ঢিবী করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ দেখ, কল্‌দীয়দের দেশ; সেই জাতি আর নাই; অশূর বনজন্তুদের জন্য উহা নিরূপণ করিয়াছে; তাহারা উচ্চ দুর্গ করিয়া তাহার অট্টালিকা সকল ভূমিসাৎ করিয়াছে, নগর ধ্বংসস্তূপ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিল দেশের দিকে তাকাও; এক সময় তার লোকদের বিশেষ কেউ জানত না। আসিরিয়েরা বাবিলকে মরু-এলাকার প্রাণীদের জায়গা করেছে, কিন্তু বাবিলীয়েরা সোরকে আক্রমণ করবার জন্য পাহারা-ঘরের মত উঁচু উঁচু রথ তৈরী করেছে, তার বড় বড় বাড়ী লুট করেছে আর তাকে একটা ধ্বংসের স্তূপ বানিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলন দেশের দিকে তাকাও; এক সময় তার লোকদের বিশেষ কেউ জানত না। আশেরীয়রা ব্যাবিলনকে মরুভূমির প্রাণীদের জায়গা করেছে, কিন্তু ব্যাবিলনীয়রা টায়ারকে আক্রমণ করবার জন্য পাহারা-ঘরের মত উঁচু উঁচু রথ তৈরী করেছে, তার বড় বড় বাড়ী লুট করেছে আর তাকে একটা ধ্বংসের স্তূপ বানিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আসিরিয়া নয়, ব্যাবিলনই টায়ারকে বন্যজন্তুর আস্তানায় পরিণত করেছে। ব্যাবিলন বাসীরাই গড়ে তুলেছে অবরোধের প্রাকার, টায়ারের সমস্ত প্রতিরক্ষাদুর্গগুলিকে ধূলিসাৎ করেছে এবং সমগ্র নগরীকে পরিণত করেছে ধ্বংস স্তূপে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই সোরের লোকরা বলছে, “বাবিলের লোকরা আমাদের সাহায্য করবে|” কিন্তু কল্দীয়দের দেশের দিকে তাকাও, বাবিল এখন আর দেশ নয়| অশূররা বাবিলে আক্রমণ চালিয়ে শহরের চারিদিকে দুর্গ তৈরী করেছে| সৈন্যরা সুন্দর সুন্দর বাড়িঘর থেকে সব জিনিসপত্র লুঠ করে নিয়েছে| অশূররা বাবিলকে একেবারে বন্যপ্রাণীদের থাকার জায়গায় পরিণত করেছে| তারা বাবিলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কলদীয়দের দেশের দিকে তাকাও; এই জাতি শেষ হয়েছে; অশূরীয়রা বন্য জন্তুদের জন্য একটি মরুভূমি বানিয়েছেন, তারা তাদের অবরোধের দুর্গ স্থাপন করেছে; তারা তার প্রাসাদগুলি ভেঙে ফেলেছে; তারা এটি ধ্বংসাবশেষের একটি স্তূপ তৈরি করেছে।