Isaiah 23:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দিনে এরকম ঘটবে, এক বাদশাহ্র জীবনকাল অনুসারে টায়ারকে সত্তর বছর পর্যন্ত ভুলে থাকা হবে; সত্তর বছর শেষে টায়ারের দশা পতিতা বিষয়ক এই গানের মত হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময়ে, সোর একজন রাজার জীবনকাল, অর্থাৎ সত্তর বছরের জন্য বিস্মৃত হবে। কিন্তু এই সত্তর বছরের শেষে বেশ্যাদের এই গানের মতো সোরের অবস্থা হবে:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিনে এইরূপ ঘটিবে, এক রাজার কালানুসারে সোর সত্তর বৎসর পর্য্যন্ত স্মৃতিবহির্ভূত থাকিবে; সত্তর বৎসরের শেষে সোরের দশা বেশ্যা বিষয়ক এই গীতের অনুযায়ী হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিনে এইরূপ ঘটিবে, এক রাজার কালানুসারে সোর সত্তর বৎসর পর্যন্ত স্মৃতি বহির্ভূত থাকিবে; সত্তর বৎসরের শেষে সোরের দশা বেশ্যা বিষয়ক এই গীতের অনুযায়ী হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় একজন রাজার জীবনকাল, অর্থাৎ সত্তর বছরের জন্য সোরকে ভুলে থাকা হবে। কিন্তু সেই সত্তর বছরের শেষে বেশ্যার গানের মত সোরের অবস্থা এই রকম হবে:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় একজন বাদশাহ্র জীবনকাল, অর্থাৎ সত্তর বছরের জন্য টায়ারকে ভুলে থাকা হবে। কিন্তু সেই সত্তর বছরের শেষে বেশ্যার গানের মত টায়ারের অবস্থা এই রকম হবে:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন এক সময় আসছে, যখন সত্তর বছরের জন্য টায়ারের নাম সবাই ভুলে যাবে, এতগুলি বছর একজন রাজার জীবন কালের সমান। ঐ বছরগুলি কেটে গেলে টায়ারের অবস্থা লোক গাথায় বর্ণিত সেই বারাঙ্গনার মত হবে:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা প্রায় 70 বছর পর্যন্ত সোরকে ভুলে থাকবে| (এটা কোন রাজার রাজত্ব কালের সীমা|)70 বছর পর সোরের অবস্থা ঠিক এই গানের মধ্যে বেশ্যার মত হবে:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন সোর সত্তর বছরের জন্য ভুলে যাবে, রাজার দিনের র মত। সত্তর বছরের শেষে বেশ্যার গানের মত সোরের অবস্থা এই রকম হবে: