Isaiah 23:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘হে ভুলে থাকা পতিতা, বীণা নিয়ে নগরে ভ্রমণ কর; মধুর তালে বাজাও, বিস্তর গান কর, যাতে তোমাকে আবার স্মরণ করা যায়।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ওহে ভুলে যাওয়া বেশ্যা, তোমার বীণা তুলে নগরের মধ্য দিয়ে যাও; ভালো করে বীণা বাজাও, অনেক গান গাও, যেন তোমাকে স্মরণ করা হয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘হে চিরবিস্মৃতে বেশ্যে, বীণা লইয়া নগরে ভ্রমণ কর; মধুর তালে বাজাও, বিস্তর গান কর, যেন আবার স্মৃতিপথে আসিতে পার।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘হে চিরবিস্মৃত বেশ্যা, বীণা লইয়া নগরে ভ্রমণ কর; মধুর তালে বাজাও, বিস্তর গান কর, যেন আবার স্মৃতিপথে আসিতে পার।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ভুলে যাওয়া বেশ্যা, বীণা নিয়ে শহরে হেঁটে বেড়াও। সুন্দর করে বীণা বাজাও; অনেক গান কর যাতে তোমাকে আবার মনে করা যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ভুলে যাওয়া বেশ্যা, বীণা নিয়ে শহরে হেঁটে বেড়াও। সুন্দর করে বীণা বাজাও; অনেক গান কর যাতে তোমাকে আবার মনে করা যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো বারবধূ, তুমি চলে গেছ আজ বিস্মৃতির আড়ালে! এবার বীণাখানি তব হাতে নাও তুলে। শহরের পথে পথে বেড়াও ঘুরে গাও গান সুমধুর বীণার মধুর ঝঙ্কারে জাগাতে স্মৃতি তব মানবের হৃদয় মাঝারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওহে বেশ্যা, পুরুষরা তোমায় ভুলে গেছে| তুমি বীণা নিয়ে শহর পরিক্রমায় যাও| মধুর তালে বাজাও| সুন্দর করে গান গাও| তোমার গান মাঝে মাঝে গাও| তাহলে লোকরা হয়তো তোমাকে আবার চিনতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ভুলে যাওয়া বেশ্যা, বীণা নিয়ে শহরে ঘুরে বেড়াও। সুন্দর করে এটা বাজাও, অনেক গান কর যাতে তোমাকে মনে করা যায়।