Isaiah 23:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সত্তর বছরের শেষে মাবুদ টায়ারের খোঁজ-খবর নেবেন; পরে সে পুনর্বার নিজের লাভজনক ব্যবসায়ে প্রবৃত্ত হবে এবং ভূতলে দুনিয়ার সমস্ত রাজ্যের সঙ্গে পতিতাবৃত্তি করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সত্তর বছরের শেষে সদাপ্রভু সোরের সঙ্গে বোঝাপড়া করবেন। সে পূর্বের মতোই বেশ্যাবৃত্তির পথে ফিরে যাবে এবং ভূপৃষ্ঠের সমস্ত রাজ্যের সঙ্গে তার ব্যবসা চালাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরন্তু সত্তর বৎসরের শেষে সদাপ্রভু সোরের তত্ত্ব লইবেন; পরে সে পুনর্ব্বার আপন লাভজনক ব্যবসায়ে প্রবৃত্ত হইবে, এবং ভূতলে জগতের সমস্ত রাজ্যের সহিত বেশ্যাবৃত্তি করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরন্তু সত্তর বৎসরের শেষে সদাপ্রভু সোরের তত্ত্ব লইবেন; পরে সে পুনর্বার আপন লাভজনক ব্যবসায়ে প্রবৃত্ত হইবে, এবং ভূতলে জগতের সমস্ত রাজ্যের সহিত বেশ্যাবৃত্তি করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সত্তর বছর পার হয়ে গেলে পর সদাপ্রভু সোরের দিকে মনোযোগ দেবেন। তখন সে তার ব্যবসার কাজে ফিরে গিয়ে পৃথিবীর সমস্ত রাজ্যের সংগে ব্যবসা চালাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সত্তর বছর পার হয়ে গেলে পর মাবুদ টায়ারের দিকে মনোযোগ দেবেন। তখন সে তার ব্যবসার কাজে ফিরে গিয়ে দুনিয়ার সমস্ত রাজ্যের সংগে ব্যবসা চালাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সত্তর বছর কেটে গেলে প্রভু পরমেশ্বর টায়ারকে আবার তার বাণিজ্যক্ষেত্রে ফিরে যেতে জেবেন এবং সে পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে পূর্বের মতই বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সত্তর বছর পর, প্রভু সোরকে স্মরণ করবেন এবং তাকে তাঁর সিদ্ধান্ত জানাবেন| সোর আবার আগের মতো ব্যবসা শুরু করবে| সোর পৃথিবীর সমস্ত জাতির সঙ্গে বেশ্যাবৃত্তিতে প্রশ্রয দেওয়া একটি বেশ্যার মত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সত্তর বছর পরে সদাপ্রভু সোরকে সাহায্য করবেন এবং সে তার মজুরী ফেরত দেবে। সমগ্র পৃথিবীর সব রাজ্যের সঙ্গে সে বেশ্যাবৃত্তি করবে।