Isaiah 23:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তার লাভ ও আয় মাবুদের উদ্দেশে পবিত্র হবে; তা কোষে রাখা কিংবা সঞ্চয় করা যাবে না; কেননা যারা মাবুদের সম্মুখে বাস করে, তাদের তৃপ্তিজনক খাবার ও সুন্দর পরিচ্ছদের জন্য তার লাভ দেওয়া হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও তার লাভ ও উপার্জন সদাপ্রভুর উদ্দেশে পৃথক করে রাখা হবে; সেগুলি সঞ্চয় বা মজুত করে রাখা হবে না। তার লাভের টাকা সদাপ্রভুর সাক্ষাতে বসবাসকারী লোকদের কাছে যাবে; তাদের খাদ্যদ্রব্য ও সুন্দর পোশাকের প্রাচুর্য হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহার লভ্য ও আয় সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হইবে; তাহা কোষে রাখা কিম্বা সঞ্চয় করা যাইবে না; কেননা যাহারা সদাপ্রভুর সম্মুখে বাস করে, তাহাদের তৃপ্তিজনক ভক্ষ্যের ও সুন্দর পরিচ্ছদের নিমিত্ত তাহার লভ্য দত্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহার লভ্য ও আয় সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হইবে; তাহা কোষে রাখা কিম্বা সঞ্চয় করা যাইবে না; কেননা যাহারা সদাপ্রভুর সম্মুখে বাস করে, তাহাদের তৃপ্তিজনক ভক্ষ্যের ও সুন্দর পরিচ্ছদের নিমিত্ত তাহার লভ্য দত্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তার লাভ ও আয় সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা হবে; সেগুলো জমিয়ে রাখা বা মজুদ করা হবে না। যারা সদাপ্রভুর সামনে চলাফেরা করে তাদের প্রচুর খাবার ও সুন্দর কাপড়-চোপড়ের জন্য তার সেই লাভ খরচ করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তার লাভ ও আয় মাবুদের উদ্দেশ্যে পবিত্র করা হবে; সেগুলো জমিয়ে রাখা বা মজুদ করা হবে না। যারা মাবুদের সামনে চলাফেরা করে তাদের প্রচুর খাবার ও সুন্দর কাপড়-চোপড়ের জন্য তার সেই লাভ খরচ করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে ব্যবসা-বাণিজ্যের দ্বারা তার অর্জিত অর্থ তার নিজের কাজে লাগাবে না, সেই অর্থ প্রভু পরমেশ্বরের কাজের জন্য নিবেদিত হবে। কোনভাবেই এই অর্থ সঞ্চিত রাখা যাবে না কিন্তু প্রভু পরমেশ্বরের ভক্তদের প্রয়োজনীয় খাদ্য-বস্ত্র কেনার কাজে ব্যয়িত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সে উপার্জনের টাকাপয়সা ধরে রাখতে পারবে না| ব্যবসার লাভের টাকা প্রভুর জন্য সঞ্চিত হবে| যারা প্রভুর সেবা করবে তারাই লভ্যাংশের টাকা পাবে| সুতরাং প্রভুর দাসরা সুন্দর জামাকাপড় পরবে এবং আশ মিটিয়ে খাওয়াদাওয়া করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার লাভ ও আয় সদাপ্রভুর জন্যে সংরক্ষিত করে রাখা হবে; সেগুলো জমিয়ে রাখা বা মজুত করা হবে না। যারা সদাপ্রভুর সামনে বাস করে তাদের প্রচুর খাবার ও সুন্দর কাপড়-চোপড়ের জন্য তার সেই লাভ খরচ করা হবে।