Isaiah 23:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে উপকূল-নিবাসীরা, নীরব হও; তোমাদের দেশ সমুদ্র-পারগামী সীদোনীয় বণিকগণে পূর্ণ ছিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে দ্বীপনিবাসীরা, তোমরা এবং সীদোনের বণিকেরা, সমুদ্র পারাপারকারীরা যাদের সমৃদ্ধ করেছে, তোমরা নীরব হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে উপকূল-নিবাসিগণ, নীরব হও; তোমাদের দেশ সমুদ্রপারগামী সীদোনীয় বণিকগণে পূর্ণ ছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে উপকূল-নিবাসিগণ, নীরব হও; তোমাদের দেশ সমুদ্র-পারগামী সীদোনীয় বণিকগণে পূর্ণ ছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সাগর পারের লোকেরা, হে সীদোনের বণিকেরা, তোমরা নীরব হও। তোমাদের নাবিকেরা সাগর পার হয়ে যেত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে সাগর পারের লোকেরা, হে সিডনের বণিকেরা, তোমরা নীরব হও। তোমাদের নাবিকেরা সাগর পার হয়ে যেত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে সীদোনের বণিকবৃন্দ, বিলাপ কর!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমুদ্রের ধারে বসবাসকারী লোকদের বিরত হওয়া ও বিষণ্ন হওয়া উচিৎ‌| সোর ছিল সমুদ্র উপকুলবর্তী সীদোনের বণিক| সমুদ্র তীরবর্তী হওয়ার দরুণ এই শহরটি তার ব্যবসায়ীদের জলপথে ব্যবসা করতে পাঠায় এবং ধনসম্পদ দিয়ে দেশটিকে ভরে দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সাগর পারের লোকেরা, হে সীদোনের বণিকেরা, তোমরা আশ্চর্য্য হও। যারা সমুদ্রে ভ্রমণ করে, যার প্রতিনিধিদেরকে তোমাকে সরবরাহ করে।