Isaiah 23:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং মহাজলরাশিতে শীহোর নদীর বীজ, নীল নদীর শস্য তার লাভ হত এবং তা জাতিদের হাটস্বরূপ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ মহাজলরাশির উপরে এসেছে শীহোর নদীর শস্য; নীলনদের ফসল ছিল সোরের রাজস্ব, সে হয়েছিল জাতিসমূহের বাজারসদৃশ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং মহাজলরাশিতে শীহোর নদীর বীজ, নীল নদীর শস্য তাহার লাভ হইত, এবং তাহা জাতিগণের হট্টস্বরূপ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং মহাজলরাশিতে শীহোর নদীর বীজ, নীল নদীর শস্য তাহার লাভ হইত, এবং তাহা জাতিগণের হাটস্বরূপ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শীহোর নদীর, অর্থাৎ নীল নদীর পারের শস্য বড় সাগরের উপর দিয়ে আসত; সোরের আয় ছিল সেই নদীর পারের ফসল, আর সোর হয়ে উঠেছিল সব জাতির বাজার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শীহোর নদীর, অর্থাৎ নীল নদের পারের শস্য বড় সাগরের উপর দিয়ে আসত; টায়ারের আয় ছিল সেই নদীর পারের ফসল, আর টায়ার হয়ে উঠেছিল সব জাতির বাজার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর দেশের উৎপন্ন শস্য ক্রয়-বিক্রয় করে সমস্ত জাতির সঙ্গে ব্যবসা-বাণিজ্য করার জন্য তোমরা সাগর-পারে লোক পাঠিয়েছিলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শস্যের সন্ধানে এখানকার লোকরা জলপথে ভ্রমণ করে| নীলনদের ধারে জন্মানো শস্য সোরের লোকরা কিনে এনে অন্য জাতির কাছে তা বিক্রি করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং মহাজলরাশিতে শীহোর নদীর বীজ, নীল নদীর শস্য তার লাভ হত এবং তা জাতিদের বাজার ছিল।