Isaiah 23:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে সিডন, লজ্জিত হও, কেননা সাগর, সমুদ্রের দৃঢ় দুর্গ, এই কথা বলছে, প্রসবযন্ত্রণা ভোগ করি নি, প্রসব করি নি, যুবকদের প্রতিপালন বা কুমারীদের ভরণপোষণ করি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে সীদোন, তোমরা লজ্জিত হও, আর সমুদ্রের দুর্গ, তোমরাও হও, কারণ সমুদ্র কথা বলেছে: “আমি কখনও প্রসবযন্ত্রণা ভোগ করিনি, কাউকে জন্মও দিইনি; আমি পুত্রদের প্রতিপালন করিনি, কন্যাদেরও মানুষ করিনি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সীদোন, লজ্জিত হও, কেননা সাগর, সমুদ্রের দৃঢ় দুর্গ, এই কথা কহিতেছে, প্রসবযন্ত্রণা ভুগি নাই, প্রসব করি নাই, যুবকদিগের প্রতিপালন কি কুমারীদিগের ভরণপোষণ করি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সীদোন, লজ্জিত হও, কেননা সাগর, সমুদ্রের দৃঢ় দুর্গ, এই কথা কহিতেছে, প্রসবযন্ত্রণা ভুগি নাই, প্রসব করি নাই, যুবকদের প্রতিপালন কি কুমারীদের ভরণপোষণ করি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সীদোন, লজ্জিত হও, কারণ সাগর, সাগরের দুর্গ এই কথা বলছে, “আমার প্রসব-যন্ত্রণাও হয় নি, আমি জন্মও দিই নি। আমি ছেলেদের মানুষ করি নি আর মেয়েদের বড় করি নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে সিডন, লজ্জিত হও, কারণ সাগর, সাগরের কেল্লা এই কথা বলছে, “আমার প্রসব-যন্ত্রণাও হয় নি, আমি জন্মও দিই নি। আমি ছেলেদের মানুষ করি নি আর মেয়েদের বড় করি নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে সমৃদ্ধিশালিনী সীদোন! তোমার মর্যাদা আজ ভূলুন্ঠিত! মহাসাগর তোমাকে পরিত্যাগ করেছে, সে বলছে, সীদোন আমার কেউ নয় কোনদিন আমার কোন সন্তান ছিল না। আমি কোন পুত্র-কন্যাকে প্রতিপালন করি নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সীদোন, তোমার ভীষণ বিষণ্ন হওয়া উচিৎ‌, কারণ সমুদ্র ও সমুদ্রের দুর্গ বলছে: আমার কোন সন্তান নেই| গর্ভ যন্ত্রণা কি তা আমি বুঝিনি| আমি কোন শিশুর জন্ম দিই নি| আমি তরুণ তরুণীদের গড়ে তুলতেও সাহায্য করিনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সীদোন, লজ্জিত হও, কারণ সাগর বলেছে, সাগরের দুর্গ এই কথা বলছে, সে বলছে, “আমার প্রসব-যন্ত্রণাও হয়নি, আমি জন্মও দিইনি। আমি যুবকদের বড় করিনি আর যুবতীদের বড় করিনি।”