Isaiah 23:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা পার হয়ে তর্শীশে গমন কর; হে উপকূল-নিবাসীরা, হাহাকার কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তর্শীশে পার হয়ে যাও; দ্বীপনিবাসী তোমরা বিলাপ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা পার হইয়া তর্শীশে গমন কর; হে উপকূলনিবাসিগণ, হাহাকার কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা পার হইয়া তর্শীশে গমন কর; হে উপকূল-নিবাসিগণ, হাহাকার কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সাগর পারের লোকেরা, হাহাকার কর; তোমরা পার হয়ে তর্শীশে যাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে সাগর পারের লোকেরা, হাহাকার কর; তোমরা পার হয়ে তর্শীশে যাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ফিনিসিয়ার অধিবাসী, শোকে বিলাপ কর! স্পেনে পালাবার চেষ্টা কর।!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মালবাহী জাহাজগুলিকে তর্শীশে ফিরে আসতেই হবে| সমুদ্রের ধারে বসবাসকারী লোকদের বিলাপ করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা পার হয়ে তর্শীশে যাও; হে উপকূলের নিবাসীরা, হাহাকার কর;