Isaiah 23:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এ কি তোমাদের সেই আনন্দনগরী? এই নগর না প্রাচীনকালেও প্রাচীনা ছিল এবং এর চরণ না দূরদেশে প্রবাস করার জন্য একে নিয়ে যেত?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই কি তোমাদের কোলাহলপূর্ণ নগরী, পুরোনো, সেই প্রাচীন পুরী, যার পাগুলি তাকে দূরবর্তী দেশগুলিতে বসতি করার জন্য নিয়ে গেছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কি তোমাদের আনন্দনগরী? ইহা না প্রাচীন কালেও প্রাচীনা ছিল, এবং ইহার চরণ না দূরদেশে প্রবাস করণার্থে ইহাকে লইয়া যাইত?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কি তোমাদের আনন্দনগরী? ইহা না প্রাচীন কালেও প্রাচীনা ছিল, এবং ইহার চরণ না দূরদেশে প্রবাস করণার্থে ইহাকে লইয়া যাইত?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কি তোমাদের সেই আনন্দ করবার শহর, সেই পুরানো, খুব পুরানো শহর, যার লোকেরা দূর দেশে বাস করবার জন্য যেত?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কি তোমাদের সেই আনন্দ করবার শহর, সেই পুরানো, খুব পুরানো শহর, যার লোকেরা দূর দেশে বাস করবার জন্য যেত?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বহুকাল আগে প্রতিষ্ঠিত এই কি সেই আনন্দ নগরী টায়ার? এই কি সেই নগরী, যে উপনিবেশ গড়ে তোলার জন্য সাগর পারে লোক পাঠাত?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে সোর শহর আনন্দ, উৎসবে মেতেছে| প্রথম থেকেই শহরটি বড় হয়ে চলেছে| বসতি স্থাপনের জন্য শহরটির নাগরিকরা দূর দূরান্তে ভ্রমণ করেছে| ঐ শহরে বাস করতে দূর দূরান্ত থেকে লোকরা এসেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার প্রতি এই ঘটেছে, আনন্দময় শহর, যার উৎপত্তি প্রাচীনকাল থেকে, যার পা বিদেশে বাস করার জন্য একে নিয়ে যেত?