Isaiah 23:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মুকুট বিতরণকারিণী টায়ার, যার বণিকেরা নেতা, মহাজনেরা দুনিয়ার গৌরবান্বিত, এর বিরুদ্ধে এই মন্ত্রণা কে করেছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে অন্যদের মাথায় মুকুট পরাত, সেই সোরের বিরুদ্ধে কে এমন পরিকল্পনা করেছে? যার বণিকেরা সবাই সম্ভ্রান্ত জন, যার ব্যবসায়ীরা পৃথিবীতে বিখ্যাত ছিল?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মুকুটবিতরণকারিণী সোর, যাহার বণিকেরা অধ্যক্ষ, মহাজনেরা পৃথিবীর গৌরবান্বিত, ইহার বিরুদ্ধে এই মন্ত্রণা কে করিয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মুকুট বিতরণকারিণী সোর, যাহার বণিকেরা অধ্যক্ষ, মহাজনেরা পৃথিবীর গৌরবান্বিত, ইহার বিরুদ্ধে এই মন্ত্রণা কে করিয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সোর অন্যদের মুকুট পরাত, যার বণিকেরা রাজপুরুষ আর ব্যবসায়ীরা পৃথিবীতে নাম-করা, তার বিরুদ্ধে কে এই পরিকল্পনা করেছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে টায়ার অন্যদের তাজ পরাত, যার বণিকেরা রাজপুরুষ আর ব্যবসায়ীরা দুনিয়াতে নাম-করা, তার বিরুদ্ধে কে এই পরিকল্পনা করেছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহানগরী টায়ারের বণিকেরা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিল, সেই মহানগরীর উপরে এই দুর্বিপাক আনয়নের পরিকল্পনা কার? কে তিনি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোর শহরে অনেক নেতা তৈরী হয়েছে| শহরের বণিকরা যেন রাজপুত্র| এখানকার যে সব লোকরা নানা জিনিসপত্র কেনাবেচা করে তারা সব জায়গায় সম্মান পেয়েছে| সুতরাং সোরের বিরুদ্ধে কে পরিকল্পনা করেছিল?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কে এই সোরের বিরুদ্ধে পরিকল্পনা করেছে, যে মুকুট দিত, যার বণিকেরা নেতা, যার ব্যবসায়ীরা পৃথিবীতে সম্মানিত?