Isaiah 24:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আঙ্গুর-রসের বিষয়ে রাস্তায় রাস্তায় চিৎকার হয়, সমস্ত আমোদ অন্ধকার হল, দেশের বিলাস নির্বাসিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পথে পথে তারা সুরার জন্য চিৎকার করে; সমস্ত আনন্দ বিষাদে পরিণত হয়, পৃথিবী থেকে সমস্ত হৈ-হল্লা দূর হয়ে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দ্রাক্ষারসের বিষয়ে সড়কে চীৎকার হয়; সমস্ত আমোদ অন্ধকার হইল, দেশের বিলাস নির্ব্বাসিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দ্রাক্ষারসের বিষয়ে সড়কে চিৎকার হয়, সমস্ত আমোদ অন্ধকার হইল, দেশের বিলাস নির্বাসিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাস্তায় রাস্তায় আংগুর-রসের জন্য চিৎকার উঠবে। সমস্ত আনন্দের বদলে দুঃখ হবে, আর পৃথিবী থেকে সব আমোদ-আহ্লাদ দূর হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাস্তায় রাস্তায় আংগুর-রসের জন্য চিৎকার উঠবে। সমস্ত আনন্দের বদলে দুঃখ হবে, আর দুনিয়া থেকে সব আমোদ-আহ্লাদ দূর হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোনা যাচ্ছে নিরানন্দ জনসাধারণের হাহাকার! সুখ, আনন্দ চিরতরে বিদায় নিয়েছে, নির্বাসিত হয়েছে দেশ থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন লোকরা হাটে বাজারে দ্রাক্ষারসের খোঁজ করছে| কিন্তু সমস্ত সুখ উবে গেছে| আনন্দ চলে গেছে সহস্র য়োজন দূরে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাস্তায় আঙ্গুর-রসের জন্য চিৎকার হয়। সমস্ত আনন্দ অন্ধকার হল, আর পৃথিবী থেকে সব আমোদ-আহ্লাদ উধাও হয়ে গেল।