Isaiah 24:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা উচ্চরব করবে, আনন্দগান করবে, মাবুদের মহিমার কারণে এরা সমুদ্র থেকে উচ্চধ্বনি শোনাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাদের কণ্ঠস্বর উচ্চগ্রামে তোলে, তারা আনন্দে চিৎকার করে; পশ্চিমদিক থেকে তারা সদাপ্রভুর মহিমাকীর্তন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা উচ্চরব করিবে, আনন্দগান করিবে, সদাপ্রভুর মহিমা প্রযুক্ত ইহারা সমুদ্র হইতে উচ্চধ্বনি শুনাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা উচ্চরব করিবে, আনন্দগান করিবে, সদাপ্রভুর মহিমা প্রযুক্ত ইহারা সমুদ্র হইতে উচ্চধ্বনি শুনাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা চিৎকার করবে ও আনন্দে গান গাইবে। তারা পশ্চিম দিক থেকে জোরে জোরে সদাপ্রভুর মহিমার গৌরব করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা চিৎকার করবে ও আনন্দে কাওয়ালী গাইবে। তারা পশ্চিম দিক থেকে জোরে জোরে মাবুদের মহিমার প্রশংসা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মুষ্টিমেয় যারা রক্ষা পাবে, আনন্দে গান গাইবে তারা। পশ্চিম দেশের মানুষ বলবে, প্রভু পরমেশ্বর কত মহান!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বেঁচে যাওয়া লোকরা চিৎকার করতে শুরু করবে| তাদের এই চিৎকার সমুদ্রের গর্জনের থেকেও বেশী হবে| প্রভুর মহানুভবতায তারা সুখী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা চিৎকার করবে ও আনন্দে গান গাইবে। তারা সদাপ্রভুর মহিমার জন্য সমুদ্র থেকে চিত্কার করবে।