Isaiah 24:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা পূর্বদেশে মাবুদের গৌরব কর, সমুদ্রের উপকূলগুলোতে ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের নামের গৌরব কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, পূর্বদিকের লোকেরা সদাপ্রভুর মহিমা করুক; সমুদ্রের দ্বীপগুলির মধ্যে, তারা সদাপ্রভুর, ইস্রায়েলের ঈশ্বরের নামের প্রশংসা করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা দীপ্তিদেশে সদাপ্রভুর গৌরব কর, সমুদ্রের উপকূল-সমূহে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নাম [কীর্ত্তন] কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা দীপ্তিদেশে সদাপ্রভুর গৌরব কর, সমুদ্রের উপকূল-সমূহে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নাম [কীর্তন] কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য পূর্ব দিকের লোকেরা সদাপ্রভুর গৌরব করুক এবং দূর দেশের লোকেরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য পূর্ব দিকের লোকেরা মাবুদের গৌরব করুক এবং দূর দেশের লোকেরা ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র প্রশংসা করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পূর্বদেশবাসী তাঁর মহিমা কীর্তন করবে। সমুদ্রের উপকুলবাসী ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের স্তবগান করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সব লোকরা বলবে, “প্রাচ্যের মানুষরা প্রভুর প্রশংসা কর! দূর দেশের মানুষরা প্রভু ইস্রায়েলের ঈশ্বরের নামে প্রশংসা কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য পূর্ব দিকের লোকেরা সদাপ্রভুর গৌরব করুক এবং সমুদ্রের দ্বীপের লোকেরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করুক।