Isaiah 24:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা দুনিয়ার প্রান্ত থেকে কাওয়ালী শুনেছি, ‘ধার্মিক ব্যক্তির গৌরব হোক’। কিন্তু আমি বললাম, আমি ক্ষীণ হচ্ছি, আমি ক্ষীণ হচ্ছি, আমাকে ধিক্‌। বেঈমানরা বেঈমানী করেছে, হ্যাঁ, বেঈমানরা অতিশয় বেঈমানী করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবীর প্রান্তসীমা থেকে আমরা গানের শব্দ শুনছি: “সেই ধার্মিক ব্যক্তির মহিমা হোক।” কিন্তু আমি বললাম, “আমি ক্ষয়ে যাচ্ছি, আমি ক্ষয়ে যাচ্ছি, ধিক্ আমাকে! বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করছে! হ্যাঁ, বিশ্বাসঘাতকেরা নিদারুণ বিশ্বাসঘাতকতা করছে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা পৃথিবীর প্রান্ত হইতে সঙ্গীত শুনিয়াছি, ‘ধার্ম্মিকেরই নিমিত্ত শোভা’। কিন্তু আমি কহিলাম, আমি ক্ষীণ হইতেছি, আমি ক্ষীণ হইতেছি, আমাকে ধিক্‌। বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করিয়াছে, হাঁ, বিশ্বাসঘাতকেরা অতিশয় বিশ্বাসঘাতকতা করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা পৃথিবীর প্রান্ত হইতে সঙ্গীত শুনিয়াছি, ‘ধার্মিকেরই নিমিত্ত শোভা’। কিন্তু আমি কহিলাম, আমি ক্ষীণ হইতেছি, আমি ক্ষীণ হইতেছি, আমাকে ধিক্‌। বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করিয়াছে, হাঁ, বিশ্বাসঘাতকেরা অতিশয় বিশ্বাসঘাতকতা করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীর শেষ সীমা থেকে আমরা এই গান শুনতে পাচ্ছি, “ন্যায়পরায়ণ ঈশ্বরের গৌরব হোক!” কিন্তু আমি বললাম, “হায়! আমি সর্বনাশের মধ্যে পড়ে আছি, কারণ বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করছে; হ্যাঁ, তারা খুব বিশ্বাসঘাতকতা করছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়ার শেষ সীমা থেকে আমরা এই কাওয়ালী শুনতে পাচ্ছি, “ন্যায়পরায়ণ আল্লাহ্‌র প্রশংসা হোক!” কিন্তু আমি বললাম, “হায়! আমি সর্বনাশের মধ্যে পড়ে আছি, কারণ বেঈমানেরা বেঈমানী করছে; জ্বী, তারা খুব বেঈমানী করছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীর দূর-দূরান্ত থেকে ভেসে আসবে ধর্মময়ের প্রশংসাধ্বনি। কিন্তু আমার আর কোন আশা নেই! আমি শেষ হয়ে যাচ্ছি, আমি, যিশাইয় শেষ হয়ে যাচ্ছি। বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করেই চলেছে, এই বিশ্বাসঘাতকতা দিনে দিনে আরও সন্দেহের দিকে এগিয়ে চলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আমরা প্রশংসা গীত শুনব| লোকরা গাইবে: “ধার্ম্মিকজনটি, মহিমান্বিত হউন|” কিন্তু আমি বলি, “আমি মারা যাচ্ছি| আমার পক্ষে সব কিছু ভয়ঙ্কর হয়ে উঠেছে| বিশ্বাসঘাতকরা মানুষের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবীর শেষ সীমা থেকে আমরা এই গান শুনেছি, “ধার্ম্মিকের জন্য শোভা” কিন্তু আমি বললাম, “হায়! আমি দুর্বল হচ্ছি, আমি দুর্বল হচ্ছি, ধিক আমাকে। কারণ বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করেছে; হ্যাঁ, বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করেছে।”