Isaiah 24:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কেউ ত্রাসের জনশ্রুতিতে পালিয়ে বাঁচবে, সে খাতে পড়বে, যে খাত থেকে উঠে আসবে, সে ফাঁদে ধরা পড়বে; কারণ আসমানের সমস্ত জানালা মুক্ত হল ও দুনিয়ার সমস্ত মূল কাঁপতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সন্ত্রাসের চিৎকারে যে পলায়ন করবে, সে কোনো গর্তে পতিত হবে; আর যে কেউ গর্ত থেকে উঠে আসে, সে ফাঁদে ধৃত হবে। ঊর্ধ্বাকাশের জলধির উৎস সকল মুক্ত হয়েছে, পৃথিবীর ভিত্তিমূলগুলি কেঁপে উঠছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ ত্রাসের জনশ্রুতিতে পলাইয়া বাঁচিবে, সে খাতে পড়িবে, যে খাত হইতে উঠিয়া আসিবে, সে ফাঁদে ধরা পড়িবে; কারণ ঊর্দ্ধস্থ বাতায়ন সকল মুক্ত হইল, ও পৃথিবীর মূল সকল কম্পমান হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ ত্রাসের জনশ্রুতিতে পলাইয়া বাঁচিবে, সে খাতে পড়িবে, যে খাত হইতে উঠিয়া আসিবে, সে ফাঁদে ধরা পড়িবে; কারণ ঊর্ধ্বস্থ বাতায়ন সকল মুক্ত হইল, ও পৃথিবীর মূল সকল কম্পমান হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক ভয়ের শব্দে পালাবে সে গর্তে পড়বে, আর যে গর্ত থেকে উঠে আসবে সে ফাঁদে ধরা পড়বে। আকাশে ফাটল ধরবে আর পৃথিবীর ভিত্তিগুলো কাঁপবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক ভয়ের শব্দে পালাবে সে গর্তে পড়বে, আর যে গর্ত থেকে উঠে আসবে সে ফাঁদে ধরা পড়বে। আসমানে ফাটল ধরবে আর দুনিয়ার ভিত্তিগুলো কাঁপবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সন্ত্রাসের হাত থেকে যে পালাতে চাইবে, সে খাতে পড়বে, আর খাত থেকে যে পালিয়ে বাঁচতে চাইবে, সে ধরা পড়বে ফাঁদে। সেদিনের আর দেরী নেই যেদিন আকাশ অঝোর ধারায় বারি বর্ষণ করবে, দুলে উঠবে পৃথিবীর ভিত্তিমূল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা তাদের বিপদের কথা শুনে ভীত হবে| কিছু লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু তারা গর্তে পড়ে গিয়ে ফাঁদে বন্দী হবে| তাদের মধ্যে কয়েক জন গর্ত থেকে উঠে আসবে কিন্তু তারা অন্য ফাঁদে ধরা পড়বে|” আকাশে বাঁধের দরজা খুলে যাবে এবং প্লাবন হবে| পৃথিবীর ভিতগুলো নড়ে উঠবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ ভয়ের জনশ্রুতিতে পালিয়ে বাঁচবে, সে খাদে পর্বে; কারণ উপরের জানালা সব খুলে গেল ও পৃথিবীর ভিত্তিমূল সব কেঁপে গেল।