Isaiah 24:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে লোক ও ইমাম, গোলাম ও মালিক, বাঁদী ও কর্ত্রী, ক্রেতা ও বিক্রেতা, ঋণগ্রহীতা ও ঋণদাতা, ঋণী ও মহাজন, সকলে সমান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সবার অবস্থা একইরকম হবে যাজকদের ও সাধারণ লোকদের, মনিব ও দাসদের, কর্ত্রী ও দাসীর, বিক্রয়কারী ও ক্রেতার, ঋণগ্রহীতার ও ঋণদাতার, উত্তমর্ণ ও অধমর্ণ, সকলের।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে প্রজা ও যাজক, দাস ও প্রভু, দাসী ও কর্ত্রী, ক্রেতা ও বিক্রেতা, অধমর্ণ ও উত্তমর্ণ, কুসীদগ্রাহী ও কুসীদদায়ক, সকলে সমান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে প্রজা ও যাজক, দাস ও প্রভু, দাসী ও কর্ত্রী, ক্রেতা ও বিক্রেতা, ঋণগ্রহীতা ও ঋণদাতা, ঋণী ও মহাজন, সকলে সমান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন পুরোহিত ও সাধারণ লোকদের, মনিব ও চাকরের, কর্ত্রী ও দাসীর, দোকানদার ও খদ্দেরের, যে ধার করে ও যে ধার দেয় তাদের এবং ঋণী ও ঋণদাতার সকলের অবস্থা একই রকম হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন ইমাম ও সাধারণ লোকদের, মালিক ও চাকরের, কর্ত্রী ও বাঁদীর, দোকানদার ও খদ্দেরের, যে ধার করে ও যে ধার দেয় তাদের এবং ঋণী ও ঋণদাতার সকলের অবস্থা একই রকম হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত ও জনসাধারণ, মনিব ও ক্রীতদাস, ক্রেতা ও বিক্রেতা, ঋণদাতা ও গ্রহীতা, ধনীও দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের ভাগ্যেই ঘটবে একই দুর্দশা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়, সাধারণ লোকরা এবং যাজকগণ সমতুল্য হবে| ক্রীতদাস ও মনিব, দাসী ও কর্ত্রী, এতো ও বিক্রিতো,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন পুরোহিত ও সাধারণ লোকদের, প্রভু ও চাকরের, কর্ত্রী ও দাসীর, ক্রেতার ও বিক্রেতার, যে ধার করে ও যে ধার দেয় তাদের এবং ঋণী ও ঋণদাতার সবাই একই রকম হবে।