Isaiah 24:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন মাবুদ আসমানে আসমানের বাহিনীগণকে ও দুনিয়াতে দুনিয়ার বাদশাহ্দেরকে প্রতিফল দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন সদাপ্রভু, ঊর্ধ্বস্থ আকাশমণ্ডলের সমস্ত পরাক্রমকে ও নিচে পৃথিবীর সমস্ত রাজাকে দণ্ড দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন সদাপ্রভু ঊর্দ্ধলোকে ঊর্দ্ধলোকীয় সৈন্যসামন্তকে ও পৃথিবীতে পার্থিব রাজগণকে প্রতিফল দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন সদাপ্রভু ঊর্ধ্বলোকে ঊর্ধ্বলোকীয় সৈন্যসামন্তকে ও পৃথিবীতে পার্থিব রাজগণকে প্রতিফল দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন সদাপ্রভু উপরে মহাকাশের সর্ব ক্ষমতার অধিকারীদের শাস্তি দেবেন, আর পৃথিবীতে শাস্তি দেবেন রাজাদের।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন মাবুদ উপরে আসমানের সব ক্ষমতার অধিকারীদের শাস্তি দেবেন, আর দুনিয়াতে শাস্তি দেবেন বাদশাহ্দের।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন সমাগত প্রায়, যেদিন প্রভু পরমেশ্বর ঊর্ধ্বলোক নিবাসী পরাক্রমশালীদের এবং মর্ত্যলোকবাসী শাসনকর্তাদের শাস্তি দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়ই প্রভু তাঁর বিচার শুরু করবেন| তিনি স্বর্গের স্বর্গীয় সেনাদের এবং পৃথিবীর পার্থিব রাজাদের বিচার করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন সদাপ্রভু উপরে ওপরের সৈন্যদল ও পৃথিবীর রাজাদের প্রতিফল দেবেন