Isaiah 24:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তাদের জেলখানার গর্তে একসঙ্গে রাখা বন্দীদের মত একত্রে রাখা হবে ও কারাগারে বন্দী করে রাখা হবে, পরে অনেক দিন গত হলে তাদের খোঁজ-খবর নেওয়া যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্ধকূপে যেমন বন্দিদের আবদ্ধ রাখা হয়, তাদেরও তেমনই একত্র করে রাখা হবে; তাদের কারাগারে রুদ্ধ করে রাখা হবে, আর অনেক দিন পরে তাদের মুক্ত করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাহারা কূপে একত্রীকৃত বন্দিগণের ন্যায় একত্রীকৃত হইবে, ও কারাগারে বদ্ধ হইবে, পরে অনেক দিত গত হইলে তাহাদের তত্ত্ব লওয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাহারা কূপে একত্রীকৃত বন্দিগণের ন্যায় একত্রীকৃত হইবে, ও কারাগারে বদ্ধ হইবে, পরে অনেক দিন গত হইলে তাহাদের তত্ত্ব লওয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জেলখানার গর্তে যেমন বন্দীদের একসংগে রাখা হয় তেমনি করে তাদের একসংগে রাখা হবে। তাদের বন্ধ করা হবে জেলখানায় আর অনেক দিন পরে তাদের শাস্তি দেওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেলখানার গর্তে যেমন বন্দীদের একসংগে রাখা হয় তেমনি করে তাদের একসংগে রাখা হবে। তাদের বন্ধ করা হবে জেলখানায় আর অনেক দিন পরে তাদের শাস্তি দেওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি সমস্ত রাজাকে একটি খাতের মধ্যে জমা করবেন। তারপর তাদের কারাগারে বন্দী করে রাখবেন যতদিন না তাদের শাস্তির জন্য নিরূপিত কাল উপস্থিত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন বহু মানুষ একত্রিত হবে| তাদের মধ্যে কেউ আছে ভূগর্ভস্থ কয়েদে বদ্ধ| কেউ আছে কারাগারে| কিন্তু অবশেষে, অনেক দিন পরে তাদের সকলের বিচার হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তারা কূপে জড়ো হওয়া বন্দীদের মত হবে এবং কারাগারে বদ্ধ হবে, পরে অনেক দিন গেলে পর তাদের সন্ধান নেওয়া হবে।