Isaiah 24:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর চন্দ্র মলিন ও সূর্য লজ্জিত হবে, কেননা বাহিনীগণের মাবুদ সিয়োন পর্বতে ও জেরুশালেমে রাজত্ব করবেন; এবং তাঁর প্রধানবর্গের সম্মুখে প্রতাপ থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন চাঁদ মলিন হবে, সূর্য লজ্জিত হবে; কারণ সর্বশক্তিমান সদাপ্রভু রাজত্ব করবেন সিয়োন পর্বতে ও জেরুশালেমে এবং তার প্রাচীনদের সাক্ষাতে—মহান মহিমার সঙ্গে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর চন্দ্র মলিন ও সূর্য্য লজ্জিত হইবে, কেননা বাহিনীগণের সদাপ্রভু সিয়োন পর্ব্বতে ও যিরূশালেমে রাজত্ব করিবেন; এবং তাঁহার প্রাচীনবর্গের সম্মুখে প্রতাপ থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর চন্দ্র মলিন ও সূর্য লজ্জিত হইবে, কেননা বাহিনীগণের সদাপ্রভু সিয়োন পর্বতে ও যিরূশালেমে রাজত্ব করিবেন; এবং তাঁহার প্রাচীনবর্গের সম্মুখে প্রতাপ থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চাঁদ হতভম্ব হবে আর সূর্য লজ্জিত হবে, কারণ সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু সিয়োন পাহাড় ও যিরূশালেমে রাজত্ব করবেন, আর তাঁর বৃদ্ধ নেতারা তাঁর মহিমা দেখতে পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চাঁদ হতভম্ব হবে আর সূর্য লজ্জিত হবে, কারণ আল্লাহ্ রাব্বুল আলামীন সিয়োন পাহাড় ও জেরুজালেমে রাজত্ব করবেন, আর তাঁর বৃদ্ধ নেতারা তাঁর মহিমা দেখতে পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেদিন পরমেশ্বরের ভাস্বর মহিমায় চাঁদ-সূর্য লজ্জায় মুখ ঢাকবে, চাঁদের বুকে নেমে আসবে অন্ধকার, সূর্য আর আলো দেবে না কারণ সর্বশক্তিমান প্রভু পরমেশ্বরই রাজ্যভার গ্রহণ করবেন। সিয়োন পর্বতের উপরে রাজধানী জেরুশালেম থেকেই তিনি পরিচালনা করবেন, সমগ্র রাজ্য এবং জননায়কেরা দেখবে তাঁর মহিমা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমের সিয়োন পর্বতে প্রভু রাজার মত শাসন করবেন| গণ্যমান্য লোকদের উপস্থিতিতে তাঁর উজ্জ্বল মহিমা প্রকাশিত হবে| তাঁর মহিমা এত উজ্জল হবে যে তা দেখে চাঁদ বিহবল হবে এবং সূর্য লজ্জা পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর চাঁদ লজ্জিত ও সূর্য্য অপমানিত হবে, কারণ বাহিনীদের সদাপ্রভু সিয়োন পর্বতে ও যিরুশালেমে রাজত্ব করবেন এবং তাঁর প্রাচীনদের সামনে প্রতাপ থাকবে।