Isaiah 24:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দুনিয়া তার নিবাসীদের পদতলে নাপাক হল, কারণ তারা ব্যবস্থাগুলো লঙ্ঘন করেছে, বিধি লঙ্ঘন করেছে, চিরস্থায়ী নিয়ম ভঙ্গ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবী তার অধিবাসীদের দ্বারা কলুষিত হয়েছে; তারা বিধান অমান্য করেছে, তারা বিধিবিধান লঙ্ঘন করে চিরস্থায়ী চুক্তির অবমাননা করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পৃথিবী আপন নিবাসীদের পদতলে অপবিত্র হইল, কারণ তাহারা ব্যবস্থা সকল লঙ্ঘন করিয়াছে, বিধি অন্যথা করিয়াছে, চিরস্থায়ী নিয়ম ভঙ্গ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পৃথিবী আপন নিবাসীদের পদতলে অপবিত্র হইল, কারণ তাহারা ব্যবস্থা সকল লঙ্ঘন করিয়াছে, বিধি অন্যথা করিয়াছে, চিরস্থায়ী নিয়ম ভঙ্গ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীকে তার লোকেরা নোংরা করে ফেলেছে। তারা আইন-কানুন অমান্য করেছে; তারা নিয়ম ভেংগেছে আর সদাপ্রভুর চিরস্থায়ী ব্যবস্থামত চলে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়াকে তার লোকেরা নোংরা করে ফেলেছে। তারা শরীয়ত অমান্য করেছে; তারা নিয়ম ভেংগেছে আর মাবুদের চিরস্থায়ী ব্যবস্থামত চলে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের বিধান এবং তাঁর চিরস্থায়ী সন্ধিচুক্তি ভঙ্গ করে মানুষ পৃথিবীকে কলুষিত করে তুলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই দেশের লোকরাই দেশের মাটিকে নোংরা করে তুলেছে| কি করে এটা ঘটল? ঈশ্বরের শিক্ষার বিরুদ্ধে লোকরা ভুল কাজ করেছিল| লোকরা ঈশ্বরের বিধি মানেনি| অনেক দিন আগে লোকরা ঈশ্বরের সঙ্গে একটি চুক্তি করেছিল| কিন্তু সেই সব লোকরাই ঈশ্বরের সঙ্গে তাদের চুক্তি ভঙ্গ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবীকে তার নিবাসীরা দূষিত করে ফেলেছে। তারা আইন-কানুন অমান্য করেছে; তারা নিয়ম লঙ্ঘন করেছে আর চিরস্থায়ী নিয়ম ভেঙ্গেছে।