Isaiah 24:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেজন্য বদদোয়া দুনিয়াকে গ্রাস করলো ও সেখানকার বাসিন্দারা দোষী সাব্যস্ত হল; সেজন্য দুনিয়া-নিবাসীদের আগুনে পুড়িয়ে দেওয়া হল, অল্প লোকই অবশিষ্ট আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, এক অভিশাপ পৃথিবীকে গ্রাস করেছে; এর লোকেরা অবশ্য তাদের অপরাধ বহন করবে। তাই পৃথিবীর অধিবাসীরা দগ্ধ হয়, অতি অল্প মানুষই বেঁচে থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ অভিশাপ পৃথিবীকে গ্রাস করিল, ও তন্নিবাসিগণ দোষী সাব্যস্ত হইল; এই কারণ পৃথিবী-নিবাসীরা দগ্ধ হইল, অল্প লোকই অবশিষ্ট আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ অভিশাপ পৃথিবীকে গ্রাস করিল, ও তন্নিবাসিগণ দোষী সাব্যস্ত হইল; এই কারণ পৃথিবী-নিবাসীরা দগ্ধ হইল, অল্প লোকই অবশিষ্ট আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য একটা অভিশাপ পৃথিবীকে গ্রাস করবে; তার লোকেরা দোষী হবে। সেইজন্য পৃথিবীর বাসিন্দাদের পুড়িয়ে ফেলা হবে আর খুব কম লোকই বেঁচে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য একটা বদদোয়া দুনিয়াকে গ্রাস করবে; তার লোকেরা দোষী হবে। সেইজন্য দুনিয়ার বাসিন্দাদের পুড়িয়ে ফেলা হবে আর খুব কম লোকই বেঁচে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই ঈশ্বর পৃথিবীকে অভিশাপ দিয়েছেন। এই পৃথিবীর মানুষ তাদের কর্মফল ভোগ করছে। ফলে তাদের সংখ্যা ক্রমে ক্ষয় পেতে থাকবে। মুষ্টিমেয় কয়েকজন অবশিষ্ট থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই দেশের লোকরা তাদের ভুল কাজের জন্য দোষী ছিল| তাই এই দেশকে ধ্বংস করার জন্য ঈশ্বর প্রতিশ্রুতিবদ্ধ| লোকদের শাস্তি দেওয়া হবে| শুধুমাত্র কিছু লোক বেঁচে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য একটা অভিশাপ পৃথিবীকে গ্রাস করল; তার লোকেরা দোষী হল। সেইজন্য পৃথিবীর বাসিন্দাদের পুড়িয়ে ফেলা হল এবং খুব কম লোকই বেঁচে আছে।