Isaiah 24:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নতুন আঙ্গুর-রস শুকিয়ে গেছে, আঙ্গুরলতা ম্লান হয়েছে, প্রফুল্লচিত্ত সকলে দীর্ঘনিশ্বাস ত্যাগ করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নতুন দ্রাক্ষারস শুকিয়ে যায় ও দ্রাক্ষালতা নিস্তেজ হয়; আমোদ-আহ্লাদকারী সকলে আর্তনাদ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নূতন দ্রাক্ষারস শোকার্ত্ত হইয়াছে, দ্রাক্ষালতা ম্লান হইয়াছে, প্রফুল্লচিত্ত সকলে দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নূতন দ্রাক্ষারস শুষ্ক হইয়াছে, দ্রাক্ষালতা ম্লান হইয়াছে, প্রফুল্লচিত্ত সকলে দীর্ঘনিশ্বাস ত্যাগ করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নতুন আংগুর-রস থাকবে না ও আংগুর লতা নিস্তেজ হবে; যারা আমোদ-আহ্লাদ করে তারা সবাই দুঃখে দীর্ঘনিঃশ্বাস ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নতুন আংগুর-রস থাকবে না ও আংগুর লতা নিসে-জ হবে; যারা আমোদ-আহ্লাদ করে তারা সবাই দুঃখে দীর্ঘনিঃশ্বাস ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দ্রাক্ষাকুঞ্জ শুকিয়ে গেছে, দ্রাক্ষার সুরায় ঘাটতি শুরু হয়েছে। একদিন যারা সুখী ছিল, আজ তারা দুঃখী,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্রাক্ষা ক্ষেত মৃতপ্রায়| নতুন দ্রাক্ষারস অপেয| অতীতে মানুষ সুখী ছিল| কিন্তু তারা এখন দুঃখী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নতুন আঙ্গুর রস শুকিয়ে গিয়েছে ও আঙ্গুর লতা বিবর্ণ হবে; সব সুখী হৃদয় গভীর আর্তনাদ করবে।