Isaiah 24:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তম্বুরার আমোদ নিবৃত্ত হল, উল্লাসকারীদের কোলাহল শেষ হল, বীণার আমোদ নিবৃত্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খঞ্জনির উচ্চশব্দ শান্ত হয়ে গেছে, ফূর্তিবাজদের হৈ হট্টগোল স্তব্ধ হয়েছে, আনন্দমুখর বীণার রব শোনা যায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ডম্ফের আমোদ নিবৃত্ত হইল, উল্লাসকারীদের কোলাহল শেষ হইল, বীণার আমোদ নিবৃত্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ডম্ফের আমোদ নিবৃত্ত হইল, উল্লাসকারীদের কোলাহল শেষ হইল, বীণার আমোদ নিবৃত্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খঞ্জনির ফুর্তি, হৈ-হুল্লোড়কারীদের শব্দ আর বীণার আনন্দ-গান সব থেমে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খঞ্জনির ফুর্তি, হৈ-হুল্লোড়কারীদের শব্দ আর বীণার আনন্দ-গান সব থেমে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্তব্ধ হয়েছে তাদের আনন্দ সঙ্গীত, থেমে গেছে পাখোয়াজ আর বীণার ঝঙ্কার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা তাদের আনন্দ প্রকাশ করা বন্ধ করে দিয়েছে| সমস্ত সুন্দর শব্দ থেমে গিয়েছে| খঞ্জর এবং বীণা থেকে নির্গত মধুর সঙ্গীত থেমে গিয়েছে| দ্রাক্ষারস পানের সময় লোকরা আর আনন্দের গান গায় না| অনুগ্র সুরার স্বাদ এখন লোকদের তেতো লাগে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খঞ্জনির ফুর্তি, উল্লাসকারীদের কোলাহল শেষ হল, আর বীণার আনন্দ-গান সব থেমে গেল।