Isaiah 25:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদের হাত এই পর্বতে অধিষ্ঠিত থাকবে; আর যেমন পোয়াল গোবর সারের মধ্যে পদতলে দলিত হয়, তেমনি মোয়াব স্বস্থানে দলিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর হাত এই পর্বতের উপরে স্থির থাকবে; কিন্তু মোয়াবকে তাঁর নিচে তিনি পদদলিত করবেন যেমন সারের মধ্যে খড় পদদলিত করা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভুর হস্ত এই পর্ব্বতে অধিষ্ঠিত থাকিবে; আর যেমন পোয়াল সারকুড়ের জলে পদতলে দলিত হয়, তেমনি মোয়াব স্বস্থানে দলিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভুর হস্ত এই পর্বতে অধিষ্ঠিত থাকিবে; আর যেমন পোয়াল সারকুড়ের জলে পদতলে দলিত হয়, তেমনি মোয়াব স্বস্থানে দলিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর হাত এই পাহাড়ের উপরে থাকবে। গোবরের সংগে খড় যেমন পায়ে মাড়ানো হয় ঠিক তেমনি করে মোয়াবকেও তিনি পায়ে মাড়াবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের হাত এই পাহাড়ের উপরে থাকবে। গোবরের সংগে খড় যেমন পায়ে মাড়ানো হয় ঠিক তেমনি করে মোয়াবকেও তিনি পায়ে মাড়াবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর সিয়োন পর্বতকে রক্ষা করবেন কিন্তু মোয়াবের মানুষ আবর্জনা স্তূপে বিচালির মত পদদলিত, পিষ্ট হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই পর্বতে প্রভুর শক্তি বিরাজমান| তাই মোয়াব পরাজিত হবে| আবর্জনার স্তূপে খড়ের ওপর দিয়ে হেঁটে যাবার মতো প্রভু শত্রুদের পদদলিত করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভুর হাত এই সিয়োন পর্বতে থাকবে; আর যেমন খড় গোবরের মধ্যে দলিত হয়, তেমনি মোয়াব নিজের জায়গায় দলিত হবে।